শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

আবারো ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করলো সিরিয়া

অনলাইন ডেস্ক   |   সোমবার, ১৫ ফেব্রুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ১৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি সংগৃহীত

ইসরায়েলের আরো একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে সিরিয়ার সামরিক বাহিনী। রবিবার দিবাগত রাতে রাজধানী দামেস্কের পশ্চিমে ইহুদিবাদী সেনারা ওই হামলা চালায়।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, সোমবার শুরুর দিকে কয়েক ঘণ্টা ধরে ইসরায়েলি বাহিনী আগ্রাসন চালায় এবং সিরিয়ার সামরিক বাহিনী তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে আকাশেই ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ধ্বংস করে। তবে ইসরায়েলি হামলায় সিরিয়ার পক্ষে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেনি বার্তা সংস্থাটি।

২০১১ সালে সিরিয়ার বর্তমান সঙ্কট শুরুর পর থেকে ইহুদিবাদী ইসরায়েল মাঝেমধ্যেই আরব দেশটির ওপর আগ্রাসন চালিয়ে আসছে। সাম্প্রতিক সপ্তাহ গুলোতে সিরিয়ার হামা ও কুনেইত্রা প্রদেশসহ বিভিন্ন এলাকায় ইহুদিবাদী ইসরায়েল আগ্রাসন চালিয়েছে।
সিরিয়ায় যে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দীর্ঘদিন ধরে সহিংসতা চালিয়ে আসছে তাদের বিরুদ্ধে চূড়ান্ত সাফল্যের পথে রয়েছে সরকারি সেনা ও মিত্র যোদ্ধারা। এ অবস্থায় সন্ত্রাসীদের মনে চাঙ্গাভাব ধরে রাখার জন্য এবং সিরিয়ার সরকারের অবস্থান দুর্বল করতে ইহুদিবাদী ইসরায়েল এসব আগ্রাসন চালিয়ে আসছে বলে পর্যবেক্ষক মহল মনে করে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office