শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

মুরাদ হাসানের বিরুদ্ধে স্ত্রীর করা নির্যাতনের অভিযোগ তদন্তের নির্দেশ

অনলাইন ডেস্ক:   |   রবিবার, ০৯ জানুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   ১৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি

স্ত্রী ও সন্তানদের ওপর নির্যাতনের অভিযোগে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে করা সাধারণ ডায়েরি (জিডি) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ রোববার এ আদেশ দেন।

ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের (প্রসিকিউশন) উপকমিশনার (ডিসি) মো. জাফর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে মুরাদ হাসানের বিরুদ্ধে গত বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডি থানায় জিডি করেন তাঁর স্ত্রী চিকিৎসক জাহানারা এহসান। পরে ওই জিডির তদন্তের অনুমতি চেয়ে ধানমন্ডি থানা-পুলিশ আদালতের কাছে আবেদন করে। পরে আদালত আজ ওই জিডির অভিযোগ তদন্তের নির্দেশ দেন।

বৃহস্পতিবার দুপুরে স্বামীর নির্যাতনের শিকার হওয়া ও প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ তুলে জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) ফোন করে সহযোগিতা চান জাহানারা এহসান। পরে থানায় জিডি করেন।

ফোন করে জাহানারা এহসান অভিযোগ করেন, তাঁকে ও সন্তানদের মারধর, মানসিক নির্যাতন করা ছাড়াও মেরে ফেলার হুমকি দিয়েছেন তাঁর স্বামী। তিনি বলেন, ‘মুরাদ হাসান কিছুদিন ধরে অকারণে আমাকে ও সন্তানদের গালাগাল করছিলেন, চালাচ্ছিলেন মানসিক নির্যাতন। সেই সঙ্গে দিচ্ছিলেন হত্যার হুমকি।’

নারীর প্রতি অবমাননাকর বক্তব্য দিয়ে তুমুল সমালোচনার মুখে গত মাসে তথ্য প্রতিমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন মুরাদ হাসান। আওয়ামী লীগের দলীয় পদ থেকেও তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office