শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞায় অংশ নেবে না চীন

অনলাইন ডেস্ক:   |   বুধবার, ০২ মার্চ ২০২২   |   প্রিন্ট   |   ১৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ইউক্রেনে সেনা অভিযানকে কেন্দ্র করে রাশিয়ার বিরুদ্ধে ইউরোপ ও আমেরিকার অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে একতরফা বলে দাবি করেছে চীন। তাই দেশটি তাদের দেওয়া আর্থিক নিষেধাজ্ঞায় অংশ নেবে না।

বুধবার চীনের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স রেগুলেটরি কমিশনের (সিবিআইআরসি) প্রধান গুও শুকিং এই তথ্য জানিয়েছেন। খবর সিএনবিসি।

অবশ্য ইউক্রেনে সেনা অভিযান পরিচালনার দায়ে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে। সর্বশেষ গতকাল মঙ্গলবার পশ্চিমা মিত্ররা সুইফট গ্লোবাল ফিনান্সিয়াল মেসেজিং সিস্টেম থেকে বেশ কয়েকটি রাশিয়ান ব্যাংককে বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে।
এছাড়াও রাশিয়ার বিমান সংস্থাগুলোকে ইউরোপ ও আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি দেশটির প্রেসিডেন্ট, তার ঘনিষ্ঠ মিত্র ও রাশিয়ার ৩০০ এমপির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে সহায়তা করার অভিযোগে বেলারুশের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমা বিশ্ব।

এসবের মধ্যে আজ এক সংবাদ সম্মেলনে চীনের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স রেগুলেটরি কমিশনের (সিবিআইআরসি) প্রধান গুও শুকিং বলেন, ‘আমরা এই ধরনের নিষেধাজ্ঞাগুলোতে অংশগ্রহণ করব না। আমরা সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে স্বাভাবিক অর্থনৈতিক, বাণিজ্যিক ও আর্থিক লেনদেনের কাজ অব্যাহত রাখব।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office