শিরোনাম
চিকিৎসা ভিসায় বাংলাদেশিদের একাধিকবার প্রবেশের সুবিধা দেবে থাইল্যান্ড পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই পোশাক খাতের অস্থিরতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর সমুদ্রে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চায় বাংলাদেশ ২০৩১ সালের মধ্যে জিডিপিতে এসএমই’র অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য পতিত স্বৈরাচার কোনোদিন এদেশে ফিরে আসবেনা : এমপি শওকতুল ইসলাম এলডিসি উত্তরণে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে উঠতে হবে নান্দনিক চট্টগ্রাম গড়তে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি : ডিসি জাহিদুল ইসলাম পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ-বাটি জাতীয় এসএমই মেলা শুরু রোববার, অংশ নেবে চার শতাধিক প্রতিষ্ঠান

ইউক্রেনে নো-ফ্লাই জোন নিয়ে কড়া বার্তা দিলেন ভ্লাদিমির পুতিন

অনলাইন ডেস্ক:   |   শনিবার, ০৫ মার্চ ২০২২   |   প্রিন্ট   |   ১৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার বলেছেন, যদি কোনো দেশ ইউক্রেনের উপর নো-ফ্লাই জোন আরোপ করতে চায় তাহলে তারাও রাশিয়ার সঙ্গে সংঘাতে জড়িয়েছে বলে ধরে নেবে মস্কো।

রাশিয়ার ফ্ল্যাগশিপ বিমান অ্যারোফ্লটের কর্মীদের উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি বলেন, এ ধরনের যেকোনো পদক্ষেপকে আমরা আমাদের বিরুদ্ধে ওই দেশের সশস্ত্র সংঘাতে অংশ গ্রহণ বলে ধরে নেব।

টেলিভিশনে প্রচারিত ওই ভাষণে পুতিন আরও বলেন, নো-ফ্লাই জোন আরোপ করা ‘শুধু ইউরোপ নয়, সমগ্র বিশ্বের জন্য বিশাল এবং বিপর্যয়কর পরিণতি’ বয়ে আনবে।

এ সময় সামরিক আইন জারির কোনো পরিকল্পনা নেই বলেও জানান পুতিন।

রাশিয়ার ফ্ল্যাগশিপ বিমান অ্যারোফ্লটের কর্মীদের উদ্দেশে তিনি বলেন, সামরিক আইন জারি করা হবে শুধুমাত্র বাইরের দেশ থেমে হামলা হলেই…..এই মুহূর্তে এ ধরনের কোনো পরিকল্পনা নেই এবং আশা করি আমাদের এটার দরকার হবে না।

টেলিভিশনে প্রচারিত ওই বক্তব্যে পুতিন আরও বলেন, রাশিয়া ইউক্রেনকে বেসামরিকীকরণ এবং নাৎসিমুক্ত করতে চেয়েছে।

এদিকে শনিবার রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন বলেছে, পশ্চিমারা তাদের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করে ‘গুন্ডার মতো ব্যবহার করছে’।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
.
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office