শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

রুশ হামলায় ইউক্রেনের হোস্তোমেল শহরের মেয়র নিহত

অনলাইন ডেস্ক:   |   সোমবার, ০৭ মার্চ ২০২২   |   প্রিন্ট   |   ১০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ইউক্রেনের রাস্তায় ভারী অস্ত্রে সজ্জিত রুশ সেনারা ফাইল ছবি: রয়টার্স

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছের হোস্তোমেল শহরের মেয়র গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। স্থানীয় সময় সোমবার এক ফেসবুক পোস্টে শহর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর এএফপির

ফেসবুক পোস্টে বলা হয়েছে, মেয়র ইউরি ইলিচ প্রাইলিপকো খাবার ও ওষুধ বিতরণ করছিলেন। এ সময় অপর দুজনসহ তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। বাকি দুজনের পরিচয় ফেসবুকে জানানো হয়নি।

রাজধানী কিয়েভের দিকে এগিয়ে আসতে থাকা রাশিয়ার বিশাল সেনাবহরের অগ্রভাগ এখন হোস্তোমেলের পাশের শহর ইরপিনে কাছে চলে এসেছে। গত দুই থেকে তিন দিন ধরে ইরপিন, হোস্তোমেল ও ওই অঞ্চলের আরেক শহর বুচায় রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেনের সেনাদের লড়াই চলছে।

হোস্তোমেল শহর কর্তৃপক্ষ বলেছে, মেয়রকে কেউ রুশ সেনাদের গোলাগুলির মধ্যে যেতে বলেনি। তিনি হোস্তোমেলের জন্য, নিজেদের মানুষের জন্য জীবন উৎসর্গ করেছেন। একজন নায়কের মতো তাঁর মৃত্যু হয়েছে।

হোস্তোমেলের অবস্থান কিয়েভের উত্তর–পশ্চিমে। এই শহরেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি রয়েছে। ইউক্রেনে রুশ হামলা শুরুর প্রথম দিকে বিমানঘাঁটি দখলে নেন রুশ সেনারা। পরে কয়েক দফায় তাদের সঙ্গে ইউক্রেনের সেনাদের লড়াই হয়।

এদিকে ইউক্রেনের চার শহরের বাসিন্দাদের নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ করে দিতে গোলাগুলি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে রাশিয়া। শহরগুলো হলো কিয়েভ, খারকিভ, মারিউপোল ও সুমি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী স্থানীয় সময় সোমবার সকাল ১০টা থেকে চার শহরের বেসামরিকদের বেরিয়ে যাওয়ার পথ করে দেওয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office