শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

কিছু অসাধু ব্যবসায়ী জিনিসপত্রের দাম বাড়িয়েছে: খাদ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক:   |   সোমবার, ১৪ মার্চ ২০২২   |   প্রিন্ট   |   ১০৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: সংগৃহীত

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, করোনার কারণে বিশ্বে অর্থনৈতিক অবস্থা স্থবির হয়ে পড়েছে। এর মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজারে খাদ্যপণ্যসহ অন্যান্য পণ্যের বাজার অস্থির হয়ে উঠেছে। যেসব পণ্য আমদানিনির্ভর সেসব পণ্যকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী দেশে জিনিসপত্রের দাম বাড়িয়েছে।

তিনি বলেন, ইতোমধ্যে সব জেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তাদের এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার সকালে নওগাঁর রানীনগর উপজেলা হলরুমে চার হাজার পরিবারের মাঝে পারিবারিক সাইলো বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে সাধন চন্দ্র মজুমদার বলেন, কৃষকের ফসলের নায্যমূল্য নিশ্চিত করতে ও কৃষকের সুবিধার কথা চিন্তা করে প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশে ২০০ পেডি সাইলো নির্মাণ করা হচ্ছে। একেকটির ধারণ ক্ষমতা ৫ হাজার মেট্রিক টন। ইতোমধ্যে একনেক বৈঠকে প্রধানমন্ত্রী ৩০টি পেডি সাইলো নির্মাণের অনুমোদন দিয়েছেন।

তিনি বলেন, পেডি সাইলো নির্মিত হলে প্রান্তিক কৃষক সহজেই ধান সরবরাহ করতে পারবেন। কৃষক ভেজা ধান নিয়ে এলেও তা রাখার সুযোগ থাকছে। ভেজা ধান রাখলে স্বয়ংক্রিয়ভাবে তা শুকিয়ে যাবে। ভেজার অভিযোগে আর কোনো কৃষকের ধান ফেরত নিয়ে যেতে হবে না।

খাদ্যমন্ত্রী আরও বলেন, খেটেখাওয়া মানুষ যারা দিনে মাঠে কাজ করেন, বাড়িতে থাকতে পারেন না তাদের খাদ্যশস্য সংরক্ষণে পারিবারিক সাইলো বিতরণ করা হচ্ছে। প্রতিটি পারিবারিক সাইলো টেকসই ও খাদ্য সংরক্ষণে নিরাপদতার নিশ্চয়তার প্রতীক। টানা দুই বছর পানি, ধান কিংবা চাল যেকোনো খাবারকে শুষ্ক ও সতেজ রাখতে সহায়ক। আর প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও দুর্যোগপ্রবণ উপকূলীয় এলাকার মানুষের জন্য এ সাইলো বিশেষ আশীর্বাদ। একটা পরিবার এই হাউজহোল্ড সাইলোতে রাখতে পারবেন ৪০ কেজি ধান, ৫৬ কেজি চাল এবং ৭০ লিটার পানি। মাটিতে পুঁতে রেখে খাদ্য সংরক্ষণ করতে পারবেন উপকারভোগীরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহন্তর সভাপতিত্বে বক্তব্য রাখেন- সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, রাজশাহী বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জিএম ফারুক হোসেন পাটোয়ারী, উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ দুলু প্রমুখ।

পরে মন্ত্রী আত্রাই উপজেলায় আরও ৬ হাজার পরিবারের মাঝে পারিবারিক সাইলো বিতরণ করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office