শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

ইউক্রেনের অস্ত্রভান্ডার উড়িয়ে দেওয়ার দাবি: রাশিয়ার

অনলাইন ডেস্ক:   |   শনিবার, ২৬ মার্চ ২০২২   |   প্রিন্ট   |   ১২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইউক্রেনের একটি অস্ত্রভান্ডার উড়িয়ে দিয়েছেন তারা।

তাছাড়া নতুন করে আরেকটি জ্বালানি ডিপোতে হামলা করার দাবি করেছে রাশিয়া।

এ ব্যাপারে শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাসেনকোভ বলেন, সমূদ্র থেকে চারটি কালিবার ক্রুস ক্ষেপণাস্ত্র ছুড়ে, জায়তোমায়ার প্রদেশের ভেলেকি কোরোভোনসিতে অবস্থিত একটি অস্ত্র ভান্ডার গুড়িয়ে দেওয়া হয়েছে। এই হামলায় একটি অস্ত্র ও গোলাবারুদে ভরপুর গুদাম ধ্বংস হয়ে গেছে।

ইগোর কোনাসেনকোভ আরও বলেন, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের ১১৭টি সেনা স্থাপনা পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে ৬টি কমান্ড পোস্ট ও তিনটি বিমান।

বিবৃতিতে কোনাসেনকোভ আরও বলেন, এছাড়া উচ্চ ক্ষমতা সম্পন্ন ওনেক্স ক্রুস ক্ষেপণাস্ত্র মাইকোলাইভে আঘাত হেনেছে। এই হামলায় মাইকোলাইভের একটি জ্বালানি ডিপো ধ্বংস হয়ে গেছে।

ইগোর কোনাসেনকোভ জানিয়েছেন, মাইকোলাইভের যে জ্বালানি ডিপোটি ধ্বংস করা হয়েছে সেই ডিপো থেকে দক্ষিণ দিকে অবস্থান নেওয়া ইউক্রেনের সেনা সদস্যদের জ্বালানি সরবরাহ করা হচ্ছিল।

এর আগে শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাসেনকোভ দাবি করেছিলেন, রাশিয়ার সেনারা ইউক্রেনের সবচেয়ে বড় জ্বালানি ডিপোটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে উড়িয়ে দিয়েছে।

রাজধানী কিয়েভের কাছে অবস্থিত কালইয়ানকোভাতে এ ডিপোটি ছিল।

যুদ্ধ বিশেষজ্ঞরা বলছেন, সম্মুখ লড়াইয়ে ইউক্রেনের সেনাদের সঙ্গে কুলিয়ে ওঠতে পারেনি রুশ সেনারা। ফলে এখন রাশিয়া অবকাঠামো ধ্বংস করে দেওয়ার দিকে নজর দিয়েছে।

সূত্র: সিএনএন

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office