শিরোনাম
বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী

রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল চীন

অনলাইন ডেস্ক:   |   বুধবার, ৩০ মার্চ ২০২২   |   প্রিন্ট   |   ২০৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং শি বুধবার চীনে সাক্ষাত করেছেন।

আর এ বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উপরের দিকে, যুগান্তকারী ও নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তৈরি আছে চীন। খবর বিবিসির।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, চীনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতির কারণে চীন ও রাশিয়ার সম্পর্কের বন্ধনটি যে পরীক্ষার মধ্যে পড়েছিল সেটি তারা ভালোভাবেই অতিক্রম করেছেন।

রাশিয়া ইউক্রেনে হামলা করার পর পশ্চিমা দেশগুলো চীনকে অব্যহতভাবে চাপ দিচ্ছে তারা যেন রাশিয়ার সমালোচনা করে ও রাশিয়ার কাছ থেকে দূরত্ব তৈরি করে।

কিন্তু রুশ পররাষ্ট্রমন্ত্রী চীন সফরে যাওয়ার পর দেশটি সরাসরি জানিয়ে দিল, রাশিয়ার সঙ্গে দূরত্ব তৈরি করবে না বরং রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর করবে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার কোনো সমালোচনাও করেননি। উল্টো তিনি বলেছেন, ইউক্রেনের এ সমস্যা তৈরি হয়েছে ইউরোপের নিরাপত্তা সংঘাতের কারণে।

গণমাধ্যম বিবিসি জানিয়েছে, চীনের পররাষ্ট্রমন্ত্রীকে ইউক্রেন চলমান বিশেষ সামরিক অভিযান সম্পর্কে ধারণা দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

লাভরভ জানিয়েছেন, চীন ও রাশিয়া দুই দেশই সাম্রাজ্যবাদ ও ক্ষমতার রাজনীতির বিরোধী।তাছাড়া তারা জাতিসংঘের নীতি বজায় রাখার কাজও করে যাচ্ছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office