শিরোনাম
চিকিৎসা ভিসায় বাংলাদেশিদের একাধিকবার প্রবেশের সুবিধা দেবে থাইল্যান্ড পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই পোশাক খাতের অস্থিরতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর সমুদ্রে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চায় বাংলাদেশ ২০৩১ সালের মধ্যে জিডিপিতে এসএমই’র অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য পতিত স্বৈরাচার কোনোদিন এদেশে ফিরে আসবেনা : এমপি শওকতুল ইসলাম এলডিসি উত্তরণে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে উঠতে হবে নান্দনিক চট্টগ্রাম গড়তে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি : ডিসি জাহিদুল ইসলাম পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ-বাটি জাতীয় এসএমই মেলা শুরু রোববার, অংশ নেবে চার শতাধিক প্রতিষ্ঠান

রাশিয়া ইউক্রেন যুদ্ধ: ইউক্রেনের বুচায় লুটপাট বন্ধে কারফিউ জারি

অনলাইন ডেস্ক:   |   বৃহস্পতিবার, ০৭ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ১৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ইউক্রেনের বুচা শহর সংলগ্ন এলাকায় কারফিউ জারি করা হয়েছে।

ইউক্রেনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে সিএনএনের খবরে বলা হয়েছে, লুট বন্ধ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ওই কর্মকর্তা বলেন, অঞ্চলটিতে ব্যাপক পরিমাণ মাইন ছাড়াও অবিস্ফোরিত গোলা রয়েছে।
ইউক্রেনের রাজধানী কিয়েভের উত্তরপশ্চিম অঞ্চলে অবস্থিত বুচা শহর থেকে সম্প্রতি রুশ সেনারা চলে যান। এর পর ইউক্রেনীয় বাহিনী সেখানে প্রবেশ করেন। তারা সেখানে গণকবর এবং চারশর অধিক বেসামরিক নাগরিকের লাশ পান।

এই ঘটনায় বিশ্বব্যাপী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। বুচাতে বেসামরিক নাগরিকদের হত্যার প্রতিক্রিয়ায় প্রায় এক ডজন ইউরোপীয় দেশ তাদের দেশে অবস্থান করা রুশ কূটনীতিকদের বহিষ্কার করেছে।

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ভাদিম দেনিশেঙ্কেজা বলেন, দুটি কারণে বুচা জেলার বেশ কিছু স্থাপনায় কারফিউ জারি করা হয়েছে। প্রথম কারণ, মাইন অপসারণ আর দ্বিতীয় কারণ হলো অঞ্চলটিতে লুটপাটকারীদের আনাগোনা বেড়েছে। শুধুমাত্র পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম হবে না উল্লেখ করে তিনি বলেন, সঙ্গে আঞ্চলিক প্রতিরক্ষা ইউনিটও কাজ করছে।

প্রসঙ্গত, ইউক্রেনের রাজধানী কিয়েভ সংলগ্ন অঞ্চল থেকে রুশ সেনারা চলে যাবার পর সেখানে অসংখ্য মাইন পড়ে রয়েছে। ইউক্রেনীয় বাহিনী এই অঞ্চল থেকে ১৫শ অবিস্ফোরিত মাইন অপসারণের দাবি করেছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
.
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office