শিরোনাম
চিকিৎসা ভিসায় বাংলাদেশিদের একাধিকবার প্রবেশের সুবিধা দেবে থাইল্যান্ড পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই পোশাক খাতের অস্থিরতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর সমুদ্রে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চায় বাংলাদেশ ২০৩১ সালের মধ্যে জিডিপিতে এসএমই’র অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য পতিত স্বৈরাচার কোনোদিন এদেশে ফিরে আসবেনা : এমপি শওকতুল ইসলাম এলডিসি উত্তরণে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে উঠতে হবে নান্দনিক চট্টগ্রাম গড়তে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি : ডিসি জাহিদুল ইসলাম পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ-বাটি জাতীয় এসএমই মেলা শুরু রোববার, অংশ নেবে চার শতাধিক প্রতিষ্ঠান

কিয়েভের রাস্তায় ঘুরলেন বরিস জনসন-জেলেনস্কি!

অনলাইন ডেস্ক:   |   রবিবার, ১০ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ২০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

কিয়েভের মধ্যাঞ্চলের রাস্তায় হাঁটছেন বরিস ও জেলেনস্কি ছবি: রয়টার্স

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ইউক্রেনের সমর্থনে রাশিয়ার ওপর জোরালো চাপ অব্যাহত রাখবে যুক্তরাজ্য। স্থানীয় সময় গতকাল শনিবার আকস্মিক ইউক্রেন সফরে গিয়ে এ কথা বলেন তিনি। ইউক্রেন আবার ঘুরে দাঁড়াবে বলেও আশা প্রকাশ করেন বরিস। খবর বিবিসির।

শনিবার কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই ইউক্রেনের রাজধানী কিয়েভ সফর করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সেখানে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকের পর দুই নেতা কিয়েভের রাস্তায় হেঁটে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরে বরিস বলেন, ‘সহযোগীদের সঙ্গে একত্র হয়ে আমরা অর্থনৈতিক চাপ (রাশিয়ার ওপর) তৈরি করব।’
বরিস আরও বলেন, ‘আবারও স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ইউক্রেন ঘুরে দাঁড়াবে, সে ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। ইউক্রেনের জনগণের সাহসিকতা ও নির্ভীকতার মধ্য দিয়ে তা সম্ভব হবে।’

কিয়েভে জনসনের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, রাশিয়ার ওপর পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার মাত্রা অবশ্যই বাড়াতে হবে।’

জেলেনস্কি বলেন, রাশিয়ার সঙ্গে চলমান শান্তি আলোচনা সম্পর্কে জনসনকে অবহিত করেছেন তিনি। জেলেনস্কি আশা প্রকাশ করেন, এ প্রক্রিয়ায় লন্ডন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে কিয়েভে আবারও দূতাবাস খুলেছে ইউরোপীয় ইউনিয়ন। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর এ দূতাবাসকে অস্থায়ীভাবে পোল্যান্ডে সরিয়ে নেওয়া হয়েছিল।

শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতিমালা-বিষয়ক প্রধান জোসেফ বোরেল ইউক্রেন সফর করেছেন। ইউক্রেনীয় প্রধানমন্ত্রী ডেনিস শিমোয়হালের সঙ্গে বৈঠক করেছেন তিনি। বোরেল বলেন, অদূর ভবিষ্যতে ইইউ-ইউক্রেন অ্যাসোসিয়েশন কাউন্সিল গঠনের ব্যাপারে একমত হয়েছেন তাঁরা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
.
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office