শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

ইরাকে মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলা

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ১৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি : সংগৃহীত।

ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোনে মার্কিন দূতাবাসের কাছে দুটি রকেট হামলার ঘটনা ঘটেছে। ইরাকের নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয় কিছু গ্রিনজোন এলাকায় কিছু ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি।

ইরাকের নিরাপত্তা বাহিনীর মিডিয়া সেল থেকে টুইটারে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার সন্ধ্যায় গ্রিনজোন সীমানার মধ্যে দুটি রকেট আঘাত হানে। কোনো গোষ্ঠী এই রকেট হামলার কথা স্বীকার করে নি।

নাম প্রকাশ না করার শর্তে ইরাকের একটি নিরাপত্তা সংস্থা এএফপি-কে জানায়, দুটি রকেটের মধ্যে একটি নিরাপত্তা সার্ভিসের সদর দপ্তরের কাছে আঘাত হানে। এ দপ্তরটি মার্কিন কূটনৈতিক মিশনের খুব কাছে অবস্থিত। অন্য রকেটটি গ্রিনজোনের আবাসিক এলাকার কাছে গিয়ে পড়ে। সেখানে একটি পার্কিং কমপ্লেক্স রয়েছে।

বাগদাদের কঠোর নিরাপত্তাবেষ্টিত গ্রিনজোন এলাকায় মার্কিন দূতাবাসসহ বহু দেশের কূটনৈতিক মিশন ও ইরাকের গুরুত্বপূর্ণ অফিস অবস্থিত। গত পরশুদিন ইরাকের আল-বালাদ সামরিক ঘাঁটিতে বেশ কয়েকটি কাতিউশা রকেট দিয়ে হামলা চালানো হয়। এতে অন্তত একজন সামরিক ঠিকাদার আহত হন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office