শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

জার্মানির ৪০ কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া

অনলাই ডেস্ক:   |   মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ১৪৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

জার্মান পররাষ্ট্রমন্ত্রী আন্নালেনা বায়েরবক রয়টার্স ফাইল ছবি

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রুশ কূটনীতিককে বার্লিন থেকে বহিষ্কারের প্রতিক্রিয়ায় ৪০ জার্মান কূটনীতিককে বহিষ্কার করেছে মস্কো। স্থানীয় সময় গতকাল সোমবার এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার।

এদিকে কূটনীতিক বহিষ্কারের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বার্লিন।

ইউক্রেনে রুশ হামলার প্রতিক্রিয়ায় এপ্রিলের শুরুর দিকে জার্মানি ‘উল্লেখযোগ্যসংখ্যক’ রুশ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দেয়। একে বার্লিনের ‘অবন্ধুত্বপূর্ণ সিদ্ধান্ত’ বলে উল্লেখ করে রাশিয়া। এর জবাবে এবার জার্মান কূটনীতিক বহিষ্কারের কথা জানাল মস্কো।

গতকাল সোমবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মস্কোতে নিয়োজিত জার্মান রাষ্ট্রদূতকে তলব করেছিল তারা। রাশিয়ায় নিয়োজিত ৪০ জার্মান কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়ে তাঁর হাতে একটি চিঠি তুলে দেওয়া হয়। এই ৪০ ব্যক্তিকে ‘অগ্রহণযোগ্য’ বলে ঘোষণা করেছে রাশিয়া।

ধারণা করা হচ্ছে, ৪০ জনকে বহিষ্কার করা হলেও শতাধিক মানুষের ওপর রাশিয়ার এ সিদ্ধান্তের প্রভাব পড়বে। কারণ, কূটনীতিকদের পাশাপাশি তাঁদের স্বজনেরাও মস্কো ছাড়তে বাধ্য হবেন।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী আন্নালেনা বায়েরবক এক বিবৃতিতে বলেন, রাশিয়ার পক্ষ থেকে এ ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে ধারণা করা হচ্ছিল। তবে তা কোনোভাবেই ন্যায়সংগত নয়। তিনি আরও বলেন, রাশিয়া যাঁদের বহিষ্কার করেছে, তাঁরা কোনো ভুল করেননি।

এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বায়েরবকের কথাকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office