শিরোনাম
চিকিৎসা ভিসায় বাংলাদেশিদের একাধিকবার প্রবেশের সুবিধা দেবে থাইল্যান্ড পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই পোশাক খাতের অস্থিরতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর সমুদ্রে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চায় বাংলাদেশ ২০৩১ সালের মধ্যে জিডিপিতে এসএমই’র অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য পতিত স্বৈরাচার কোনোদিন এদেশে ফিরে আসবেনা : এমপি শওকতুল ইসলাম এলডিসি উত্তরণে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে উঠতে হবে নান্দনিক চট্টগ্রাম গড়তে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি : ডিসি জাহিদুল ইসলাম পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ-বাটি জাতীয় এসএমই মেলা শুরু রোববার, অংশ নেবে চার শতাধিক প্রতিষ্ঠান
আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বে করোনা শনাক্ত ও মৃত্যু কমেছে

অনলাইন ডেস্ক   |   শনিবার, ১৪ মে ২০২২   |   প্রিন্ট   |   ৩০৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ৫ লাখ ৪৪ হাজার ৭৫০ জন আক্রান্ত হয়েছেন। এ সময় মৃত্যু হয়েছে ১ হাজার ৬৭৬ জনের। এর আগে গতকাল (শুক্রবার) ৫ লাখ ৯২ হাজার ৯৫৪ জন আক্রান্ত এবং ১ হাজার ৯৩৪ জনের মৃত্যু হয়েছিল।

শনিবার (১৪ মে) করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য মতে, বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫২ কোটি ২ লাখ ৮৪ হাজার ২২৯ জন এবং মৃত্যু হয়েছে ৬২ লাখ ৮৬ হাজার ৫১৯ জনের। সুস্থ হয়েছেন ৪৩ কোটি ৩০ লাখ ৯০ হাজার ৯৯৩ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৭ হাজার ৫৮৯ জন এবং মৃত্যু হয়েছে ২৭২ জনের। জার্মানিতে আক্রান্ত ৬৭ হাজার ৬৭০ জন এবং মৃত ১৮১ জন, অস্ট্রেলিয়ায় আক্রান্ত ৫১ হাজার ৭৭৩ জন এবং মৃত ৫১ জন, জাপানে আক্রান্ত ৪২ হাজার ৩৭৮ জন এবং মৃত ৪১ জন, ইতালিতে আক্রান্ত ৩৮ হাজার ৫০৭ জন এবং মৃত ১১৫ জন, ব্রাজিলে আক্রান্ত ২৫ হাজার ৬০৯ জন এবং মৃত ১৩০ জন, স্পেনে আক্রান্ত ২২ হাজার ৭৪৪ জন এবং মৃত ১০৭ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
.
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office