শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

সাকিবের বোলিং নিয়ে লিটন বললেন, ‘অধিনায়কের সিদ্ধান্ত’

খেলা ডেস্ক   |   শুক্রবার, ০৮ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ১৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

সপ্তম ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই উইকেট তুলে নিয়েছিলেন সাকিব আল হাসান। ওই ওভারে মাত্র ৪ রান খরচ করে এক উইকেট নিয়েছিলেন। কিন্তু এরপর ১৭তম ওভারের আগে সাকিবকে বোলিংয়েই আনেননি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, কারণ মাঠে তখন ছিল দুই বাঁহাতি ব্যাটসম্যান। শেষ ম্যাচে দলের সেরা বোলারকে কেন ব্যবহার করা হলো না তা নিয়ে উঠছে প্রশ্ন। টি-টোয়েন্টি ম্যাচে হারের পর আলোচনা হচ্ছে মাহমুদউল্লাহর অধিনায়কত্ব নিয়েও।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ম্যাচ শেষে লিটনকে প্রশ্ন করা হয়েছিল, সাকিবকে কেন মাঝের ওভারগুলোতে আনা হয়নি? বাঁহাতি-ডানহাতি থিওরি কি শুধুই বাংলাদেশ দলের জন্য? লিটন দাস বললেন, মাঠের সব সিদ্ধান্ত অধিনায়কের। বাকিদের উচিত অধিনায়কের ওপর আস্থা রাখা। ‘ম্যাচ জিতলে এসব নিয়ে প্রশ্ন উঠত না’ ঢাল হিসেবে এই কথাও বলেছেন লিটন।

ইনিংসের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ব্যাটিং করছিলেন দুই বাঁহাতি ব্যাটার নিকোলাস পুরান ও কাইল মেয়ার্স। সেই কারণেই বাঁহাতি বোলার সাকিবকে বোলিং দিতে চাননি অধিনায়ক মাহমুদউল্লাহ। কিন্তু এমন নীতির কারণে অতীতেও সমালোচনা কম হয়নি। কারণ বিশ্বের অন্য দলগুলো এই নীতি মানে কমই।

ডানহাতি–বাঁহাতি প্রসঙ্গে লিটনের ভাষ্যে, ‘অনেক সময় ডানহাতি ব্যাটসম্যানকে যদি ডানহাতি বোলারও বল করে, সমস্যা হয় না। তবে সিদ্ধান্তটা সম্পূর্ণ অধিনায়কের। মাঠ তো আমি চালাব না বা আর দশটা খেলোয়াড় চালাবে না। আমাদের উচিত ওনার (অধিনায়কের) যে সিদ্ধান্ত, সে অনুযায়ী কাজ করা। সিদ্ধান্তটাতে ভালো কিছু হলে হয়তো প্রশ্নটা আসত না।’

সাকিবের বদলে উইন্ডিজদের বিপক্ষে ম্যাচে ডানহাতি স্পিনার হিসেবে মোসাদ্দেক হোসেন, আফিফ ও মাহমুদউল্লাহ নিজে বোলিং করেন। তারমধ্যে আফিফ একটি উইকেট তুলে নিতে পারেন। তাও ডানহাতি ব্যাটসম্যান রোভম্যান পাওয়েলের। বাঁহাতি ব্যাটসম্যানের উইকেট না নিয়ে এই তিন ডানহাতি স্পিনার বরং ৫ ওভার ২ বলে রান দিয়েছেন ৫১ রান।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সেরা বোলার সাকিব আল হাসান। টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ ১২১ উইকেট আছে সাকিবের নামের পাশে। এছাড়াও আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত বাঁহাতিদের বিপক্ষে বোলিং করে ১৫০ উইকেট শিকার করেছেন সাকিব।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office