শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

বিশ্বকাপে ব্যাটিং ভোগাবে বাংলাদেশকে!

খেলা ডেস্ক   |   শনিবার, ০৯ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ১১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

বর্তমানে খেলছেন এমন বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ স্ট্রাইক রেট লিটন দাসের। তাও মাত্র ১২২.১৯। দ্বিতীয় স্থানে থাকা সৌম্য সরকারও ১২২ স্ট্রাইক রেটে রান তুলেছেন টি-টোয়েন্টিতে। তবে তিনি এখন দলের বাইরে।

বাকিদের মধ্যে ১২০ স্ট্রাইক রেট আছে সাকিব আল হাসানের, সাব্বির রহমানের। বাকিদের আরও কম। কেবল স্ট্রাইক রেট নয়, টি-টোয়েন্টিতে গড় কিংবা বাউন্ডারি হিটিং ক্যাপাবিলিটিতেও বেশ পিছিয়ে আছে বাংলাদেশ। দলের ব্যাটসম্যানরাও নেই ভালো ফর্মে।

আসন্ন অস্ট্রেলিয়া বিশ্বকাপে যা ভোগাবে বাংলাদেশকে এমনটাই মনে করছেন টাইগার ক্রিকেটার লিটন দাস। এই ওপেনিং ব্যাটসম্যান মনে করছেন, বিশ্বকাপে যেসব ভেন্যুতে খেলবে বাংলাদেশ, তা কিছুটা বড় হওয়াতেও সমস্যা হবে টাইগার ব্যাটসম্যানদের।

গায়ানায় তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচশেষে লিটন বলেন, ‘আমরা খুব একটা ভালো ব্যাটিং করিনি। প্রথম ম্যাচেও না, দ্বিতীয় ম্যাচেও না। যে কন্ডিশনে আমরা খেলেছিলাম, ব্যাটিং সহায়কই ছিল।

আমরা যদি ওপেনিং থেকে দায়িত্বটা পালন করতে পারতাম, তাহলে পরের ব্যাটাররা মন খুলে খেলতে পারত। আমার মনে হয়, আমাদের দুই-তিনটি ইনিংসের ব্যর্থতার কারণেই জিনিসটা ওভাবে গুছিয়ে নেওয়া যায়নি। আমার কাছে (ব্যর্থতার কারণ) এ জিনিসটিই মনে হয়েছে।

বিশ্বকাপে আমরা যেখানে (অস্ট্রেলিয়া) খেলব, মাঠ অনেক বড় থাকবে। এ জিনিসটা আমাদের ভোগাবে। তো আমরা যত তাড়াতাড়ি পারব, যত ম্যাচ খেলব, অনুশীলন করে নিজেদের উন্নতি করতে পারি, তাহলে ভালো আত্মবিশ্বাস নিয়ে যেতে পারব।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office