শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

খাল-বিল ভরাটের কারণেই বন্যায় বেশি ক্ষয়ক্ষতি

সারাদেশ ডেস্ক   |   মঙ্গলবার, ১২ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ১৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বন্যা আমাদের জন্য শিক্ষা। আমি সিলেটের ছেলে। সব সময় বন্যা আসত। সকালে বন্যা এলে বিকেলে কিংবা পরদিন চলে যেত। কিন্তু এবার দীর্ঘস্থায়ী হয়েছে। কারণ, এখন নদী-নালা ভরাট হয়ে গেছে। এগুলো সংস্কার করতে হবে। আগে পানি নামতে পারত। কিন্তু খাল-বিল ভরাটের কারণেই বন্যায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে আমাদের ভাবতে হবে। যাঁরা নগর পরিকল্পনাবিদ রয়েছেন, কীভাবে এসব মোকাবিলা করা যায় তাঁদের সেটা ভাবতে হবে।

গত রোববার সিলেট নগরীর ঐতিহ্যবাহী শাহি ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি বলেন, আমরা ভালো অবস্থানে আছি। বন্যাকে মোটামুটি পরাস্ত করেছি। বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছি। সরকার ছাড়াও বহু ব্যক্তি ও প্রতিষ্ঠান বন্যার্তদের আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করেছেন। এটা আমাদের বড় পাওয়া।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, বন্যার্তদের জন্য জাতিসংঘ বা অন্যান্য সংস্থা আমাদের একটা টাকাও দেয়নি। তবে তারা কিছু সংস্থা বা পার্টনারের মাধ্যমে দেয়। তারা যা বলে বা দেয়, তা যথাযথ মানুষের কাছে পৌঁছে কিনা, আমরা তো মনিটরিং করতে পারি না।

মন্ত্রী বলেন, দেশে জনপ্রতিনিধি ও প্রশাসনের লোকজনের মাধ্যমে ত্রাণসহায়তা দেওয়া হচ্ছে। ফলে দুর্নীতি হচ্ছে না।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office