শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

শ্রীমঙ্গলে চা বাগানে মাটিচাপায় চার নারী শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদন ডেস্ক   |   শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১৪০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি - প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া চা-বাগানে পাহাড়ের সুড়ঙ্গ থেকে মাটি খুঁড়তে গিয়ে চাপা পড়ে চার চা শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ আগস্ট) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত চারজনই লাখাইছড়া চা-বাগানের শ্রমিক।

নিহতরা হলেন- হীরামনি ভূমিজ (৩০), পূর্ণিমা ভূমিজ (২৮), রাধা মাহালি (৪০) ও শকুন্তলা ভূমিজ (৪০)।

কালীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ঘর লেপার জন্য মাটি আনতে গিয়েছিলেন ওই চার নারী। টিলা থেকে মাটি কেটে নেওয়ার সময় সেটি ধসে পড়ে। টিলার মাটি ধসে পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এই ঘটনার খবর পেয়ে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঘটনাস্থল পরিদর্শন করেন, স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি,
উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. শামীম অর রশিদ তালুকদার প্রমুখ
মৃত ব্যক্তিদের সৎকার কাজের জন্য আব্দুস শহীদ এমপির পক্ষ থেকে তাৎক্ষণিক ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে উপাধ্যক্ষ ড.আব্দুস শহিদ এমপি সাংবাদিকদের বলেন, কর্মক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হবে। যেহেতু শ্রীমঙ্গল পাহাড় অধ্যুষিত এলাকা। তিনি মৃত ব্যক্তিদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে বলেন এ ঘটনায় আমরা ব্যথিত এবং মর্মাহত। সরকারের পক্ষ থেকে শোকাহত পরিবারের সবাইকে আর্থিক সহায়তা দেওয়া ব্যবস্থা করা হবে। এছারা ওই
সব এলাকায় যারা বসবাস করেন তাদের সবাইকে আরো সতর্ক থাকার আহ্বান জানান উপাধ্যক্ষ আব্দুস শহীদ এম.পি।
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আব্দুল কাদির বলেন, বসতঘর সংস্কারের জন্য মাটি সংগ্ৰহ করতে গিয়েছিল তারা। টিলা অনেক উঁচু হওয়ায় ও নরম থাকায় ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই চার নারীর মৃত্যু হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office