শিরোনাম
চিকিৎসা ভিসায় বাংলাদেশিদের একাধিকবার প্রবেশের সুবিধা দেবে থাইল্যান্ড পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই পোশাক খাতের অস্থিরতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর সমুদ্রে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চায় বাংলাদেশ ২০৩১ সালের মধ্যে জিডিপিতে এসএমই’র অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য পতিত স্বৈরাচার কোনোদিন এদেশে ফিরে আসবেনা : এমপি শওকতুল ইসলাম এলডিসি উত্তরণে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে উঠতে হবে নান্দনিক চট্টগ্রাম গড়তে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি : ডিসি জাহিদুল ইসলাম পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ-বাটি জাতীয় এসএমই মেলা শুরু রোববার, অংশ নেবে চার শতাধিক প্রতিষ্ঠান

ইরাকে মার্কিন বিমানঘাঁটিতে ১০ রকেট হামলা

অনলাইন ডেস্ক   |   বুধবার, ০৩ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ২৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: সংগৃহীত

ইরাকের পশ্চিমাঞ্চলের আনবার প্রদেশের আইন আল-আসাদ বিমানঘাঁটিতে অন্তত ১০টি রকেট হামলা হয়েছে।

দেশটিতে মার্কিন নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল ওয়েইন মারোট্টো এমন দাবি করেছেন। কাতারভিত্তিক আলজাজিরা ও বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।

বুধবার সকাল ৭টা ২০ মিনিটে মার্কিন সেনাদের অবস্থান করা ওই বিমানঘাঁটিতে রকেট হামলা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গত সপ্তাহে সিরিয়ায় ইরান-সংশ্লিষ্ট সামরিক স্থাপনায় মার্কিন হামলায় অন্তত ১৭ মিলিশিয়া নিহত হয়েছেন। এরপর প্রথম কোনো মার্কিন ঘাঁটিতে বুধবার হামলা হয়েছে।

পোপ ফ্রান্সিসের ইরাক সফরের একদিন আগে এই হামলার ঘটনা ঘটেছে।

ইরাকি নিরাপত্তা বাহিনী বলছে, সকালে বিমানঘাঁটিতে ১০টি গ্রাড-টাইপ রকেট আঘাত হেনেছে। রকেটগুলো ইরানের আরাশ মডেলের।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
.
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office