শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী
অর্থনীতি ডেস্ক

লবণ চাষে কম সুদের ঋণসীমা বাড়ল

  |   সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ২০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

সরকারের সুদ ভর্তুকির আওতায় লবণ চাষে ৪ শতাংশ সুদের ঋণসীমা বাড়িয়ে সাড়ে তিন গুণ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একরপ্রতি ১ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা পর্যন্ত ঋণ পাবেন চাষিরা। এতদিন প্রতি একরে সর্বোচ্চ ৪৪ হাজার টাকা ঋণের সুযোগ ছিল।

রোববার বাংলাদেশ ব্যাংক থেকে এ-সংক্রান্ত নির্দেশনা ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

উপকূল এলাকায় লবণ চাষে ২০১০ সাল থেকে ৪ শতাংশ সুদে ঋণ বিতরণ হচ্ছে। এ সময়ে খরচ অনেক বাড়লেও ঋণসীমায় কোনো পরিবর্তন আসেনি। দীর্ঘ সময় পর এসে সবচেয়ে বেশি বাড়ানো হয়েছে মজুরি ও জমি ভাড়া বাবদ ঋণসীমা। মজুরি বাবদ ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৬৬ হাজার ৫০০ টাকা করা হয়েছে।

জমির ভাড়া বাবদ ঋণসীমা ২১ হাজার টাকা থেকে করা হয়েছে ৫০ হাজার টাকা। বাঁধ নির্মাণ ও অন্যান্য খরচে ৩ হাজার টাকা থেকে হয়েছে ১০ হাজার টাকা। পলিথিন কেনায় ১০ হাজার থেকে ১৭ হাজার টাকা এবং পানি উত্তোলন খরচে ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, নিজ জমিতে লবণ চাষের ক্ষেত্রে মালিকানার দলিল এবং উৎপাদিত লবণের হাইপোথিকেশনের বিপরীতে ঋণ দিতে হবে। এ ক্ষেত্রে জমির ভাড়া প্রযোজ্য হবে না। বর্গাচাষির ক্ষেত্রে জমির মালিক বা স্থানীয় গণ্যমান্য ব্যক্তির প্রত্যয়নপত্র লাগবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office