শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি
অর্থনীতি ডেস্ক

পরিবেশ বিষয়ে হালনাগাদ পরিসংখ্যান তৈরির তাগিদ

  |   মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৯৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

দেশের উন্নয়ন কতটা পরিবেশসম্মত হচ্ছে তা পরিমাপে হালনাগাদ পরিসংখ্যান থাকা প্রয়োজন। এ সব পরিসংখ্যান যাতে মানসম্পন্ন হয় সে দিকেও নজর রাখতে হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও বিশ্বব্যাংক আয়োজিত কর্মশালায় বক্তারা একথা বলেন। টাঙ্গাইলের করটিয়ার ওয়াটার গার্ডেনে তিন দিনের এই কর্মশালা সোমবার শেষ হয়েছে।

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন যেমন গুরুত্বপূর্ণ, তেমনি অর্থনৈতিক উন্নয়নে পরিবেশ সুরক্ষার বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে পরিবেশ বিপর্যয় এখন বিশ্বব্যাপী উদ্বেগের বিষয়। তবে এর ব্যাপকতার বিষয়টি এখনও যথাযথভাবে পরিমাপ করা হয়নি। কোন প্রবণতার মধ্য দিয়ে যাচ্ছে পরিস্থিতি- সে বিষয়ে যথাযথ পরিসংখ্যান প্রয়োজন।

বিবিএসের পরিবেশ, জলবায়ু ও দুর্যোগসংক্রান্ত পরিংখ্যান (ইসিডিএস) প্রকল্পের পরিচালক রফিকুল ইসলাম বলেন, সবুজ উন্নয়ন ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ কতটা হচ্ছে সে বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে কর্মশালায়। বনাঞ্চল, ভূমি ও জলজ সম্পদের নির্বাচিত ১৭টি ইস্যুর কোনটির কী ধরনের পরিবর্তন হচ্ছে, এসব সম্পদের অর্থমূল্য কত, কীভাবে তা আহরণ করা যাবে- সে সম্পর্কিত পরিসংখ্যান বিষয়ে বড় আকারে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে কর্মশালায়। তিনি জানান, এ মাসেই এ ধরনের অন্তত দুটি গবেষণা শুরু করবে বিবিএস। আগামী ছয় মাসের মধ্যে প্রতিবেদন আকারে তা প্রকাশ করার লক্ষ্যের কথা জানান তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office