শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান
অর্থনীতি ডেস্ক

বন্দুক ব্যবসায়ী সমিতির নতুন কমিটি

  |   রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৯৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

বাংলাদেশ বন্দুক ব্যবসায়ী সমিতির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মেসার্স শিকার ও শিকারীর স্বত্বাধিকারী নাসির আহমেদ এবং মহাসচিব মেসার্স শফিকুল ইসলাম আর্মস অ্যান্ড কোম্পানির স্বত্বাধিকারী শফিকুল ইসলাম।

সম্প্রতি বাংলাদেশ আর্মস ডিলার্স অ্যান্ড ইম্পোটার্স অ্যাসোসিয়েশনের (বিএডিআইএ) তিন বছর মেয়াদি (২০২২-২৪) কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে ৩১ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদের নাম চূড়ান্ত ঘোষণা করা হয়।

নির্বাচিত অন্য সদস্যরা হলেন- কোষাধ্যক্ষ মেসার্স মঈন ফায়ার আর্মস কোম্পানির স্বত্বাধিকারী মঈন ইকবাল এবং সাংগঠনিক সম্পাদক মেসার্স এমএইচ আর্মস অ্যান্ড কোম্পানির স্বত্বাধিকারী মো. মোকাররম হোসেন।

এ ছাড়া পাঁচজন সহসভাপতি, ছয়জন যুগ্ম সম্পাদক ও ১৫ জন ইসি সদস্যের সমন্বয়ে ৩১ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office