শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

বিপিএলের সর্বোচ্চ পারিশ্রমিক কত, জানাল বিসিবি

খেলা ডেস্ক   |   সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

বিপিএলের এবারের আসরকে সামনে রেখে গতকাল সাত ফ্র্যাঞ্চাইজির তালিকা প্রকাশ করে বিসিবি। চট্টগ্রাম, বরিশাল, খুলনা, সিলেট, রংপুর ও ঢাকাকে দেখা যাবে পরবর্তী তিন বিপিএলে। শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে সাকিব আল হাসানের মোনার্ক হোল্ডিংসকে দল দেয়নি বিসিবি। তবে নির্ধারিত সময়ে আবেদন না করেও দল পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অতীত রেকর্ড ভালো হওয়ায় বিপিএল গভর্নিং কাউন্সিল বিশেষ বিবেচনায় নির্বাচিত করেছে কুমিল্লাকে।

দেশী বিদেশি সব খেলোয়াড়দের পারিশ্রমিকও নির্ধারণ করা হয়েছে। এবার সর্বোচ্চ ক্যাটাগরির দেশি ক্রিকেটার পারিশ্রমিক পাবেন ৮০ লাখ টাকা এবং সর্বনিম্ন ৫ লাখ টাকা। দেশিদের সর্বোচ্চ ক্যাটাগরি ‘এ’। সর্বনিম্ন ক্যাটাগরি ‘জি’। বিদেশি ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটারের পারিশ্রমিক ৮০ হাজার মার্কিন ডলার।

আজ মিরপুরে সংবাদ সম্মেলন করে বিপিএল গভর্নিং কাউন্সিল। কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক ও চেয়ারম্যান শেখ সোহেল বিস্তারিত সব তথ্য জানান। ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘আগামী ২ সপ্তাহ সময় দেওয়া হবে সুযোগ পাওয়া এসব ৭ প্রতিষ্ঠানকে, এর মধ্যে গ্যারান্টি মানি (প্রায় ১০ কোটি) জমা দিয়ে নিজেদের ফ্রাঞ্চাইজি নিশ্চিত করতে হবে।’

এছাড়া বিদেশি ক্রিকেটারদের ব্যাপারেও কিছু নিয়ম শিথিল করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। বিপিএল নবম আসরে দেশের একজন এবং বিদেশি চারজন ক্রিকেটার সরাসরি নিতে পারবে দলগুলো। দশম ও একাদশ আসরে তিনজন করে দেশি ক্রিকেটার রিটেইন করা যাবে। একটি দল দেশি ক্রিকেটার সর্বনিম্ন ১০ আর সর্বোচ্চ ১৪ জন নিতে পারবে। একজন সরাসরি, বাকিদের প্লেয়ার্স ড্রাফট থেকে নিতে হবে।

বিদেশি ক্রিকেটারদের ‘বি’ ক্যাটাগরিতে ৬০ হাজার ডলার, ‘সি’ ক্যাটাগরিতে ৪০, ‘ডি’ ক্যাটাগরিতে ৩০, ‘ই’ ক্যাটাগরিতে ২০ হাজার ডলার সম্মানীতে খেলোয়াড় নিতে পারবে প্লেয়ার্স ড্রাফট থেকে।

দেশি ক্রিকেটারদের ক্যাটাগরি সাতটি। ‘এ’ ক্যাটাগরির সম্মানী ৮০ লাখ, ‘বি’ ক্যাটাগরিতে ৫০ লাখ, ‘সি’ ক্যাটাগরিতে ৩০ লাখ, ‘ডি’ ক্যাটাগরি ২০ লাখ, ‘ই’ ক্যাটাগরি ১৫ লাখ, ‘এফ’ ক্যাটাগরিতে ১০ লাখ ও ‘জি’ ক্যাটাগরিতে ৫ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিপিএলের পরবর্তী আসর মাঠে গড়াবে আগামী বছরের ২০২৩ সালের ৬ জানুয়ারি। গেলবারের ন্যায় এবারও তিন ভেন্যুতে গড়াবে সব ম্যাচ (ঢাকা, চট্টগ্রাম ও সিলেট)। সবমিলিয়ে মোট ম্যাচ ৪৬টি।

গেল বছর আইকন ক্রিকেটারের প্রথা থাকলেও এবার থাকছে না কোনো আইকন ক্রিকেটার। অবশ্য কোন দল চাইলে সরাসরি চুক্তিতে যে কোনো একজন ক্রিকেটারকে তাদের দলে অন্তর্ভুক্ত করতে পারবে। এর বাইরে প্লেয়ার্স ড্রাফট থেকে ক্রিকেটার কিনতে হবে দলগুলোকে।

এছাড়া খরচ কমিয়ে আনতেই এবার বিপিএলে কোনো উদ্বোধনী অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছে বিপিএল গর্ভনিং কাউন্সিল।

বিপিএলে অংশগ্রহণকারী দেশি-বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিকের ভিত্তিমূল্য:

‘এ’ ক্যাটাগরি: ৮০ লাখ (দেশি), ৮০ হাজার ডলার (বিদেশি)

‘বি’ ক্যাটাগরি: ৫০ লাখ (দেশি), ৬০ হাজার ডলার (বিদেশি)

‘সি’ ক্যাটাগরি: ৩০ লাখ (দেশি), ৪০ হাজার ডলার (বিদেশি)

‘ডি’ ক্যাটাগরি: ২০ লাখ (দেশি), ৩০ হাজার ডলার (বিদেশি)

‘ই’ ক্যাটাগরি: ১৫ লাখ (দেশি), ২০ হাজার ডলার (বিদেশি)

‘এফ’ ক্যাটাগরি: ১০ লাখ (দেশি)

‘জি’ ক্যাটাগরি: ০৫ লাখ (দেশি)

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office