শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

অবসর নেওয়া মুশফিককে অভিনন্দন জানালেন তামিম

খেলা ডেস্ক   |   রবিবার, ০৪ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর নিয়েছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। জিম্বাবুয়ে সফরে তাকে টি-২০ থেকে বাদ দেওয়া হয়েছিল। দল ইনজুরি জর্জরিত থাকায় এশিয়া কাপে তাকে দেওয়া হয়েছিল শেষ সুযোগ। কিন্তু ব্যর্থ হয়েছেন তিনি।

দেশে ফিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে টি-২০ থেকে সরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মুশি। জানিয়েছেন যে, ওয়ানডে ও টেস্টে মনোযোগ দিতে চান। খেলে যেতে চান ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-২০ লিগ।

অবসর নেওয়ায় মুশফিককে নিয়ে এক স্ট্যাটাসে মাহমুদউল্লাহ লিখেছেন, মুশির ঘোষণা শুনে তার হৃদয় ভেঙেছে। টি-২০ ফরম্যাটে তার সঙ্গে ব্যাটিং করা আনন্দের ছিল বলেও উল্লেখ করেছেন তিনি। এছাড়া টি-২০ ফরম্যাট থেকে অবসর নেওয়ায় উইকেটরক্ষক এই ব্যাটারকে শুভকামনা জানিয়েছেন মোসাদ্দেক হোসেন, রুবেল হোসেন, আফিফ হোসেনরা।

তবে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল টি-২০ থেকে সরে যাওয়া মুশফিককে অভিনন্দন জানিয়েছেন। টি-২০ থেকে আগেই সরে যাওয়া তামিম ফেসবুকে লিখেছেন, ‘অভিনন্দন মুশফিক! ১৫ বছর ২৭৭ দিনের টি-টোয়েন্টি ক্যারিয়ার কোনো ফ্লুক নয়। বছরের পর বছর তোকে খুব কাছ থেকে দেখেছি। পরিসংখ্যান সবসময় সবটুকু ফুটিয়ে তুলতে পারে না।’

খেলার প্রতি মুশফিকের নিবেদনের কথা উল্লেখ করে তামিম লিখেছেন, ‘কিন্তু তোর নিবেদন, প্যাশন, পরিশ্রম ও ভালোবাসা দেখেছি। তোর প্রচেষ্টা ও ঘাম ঝরানো দেখেছি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তোর যা কিছু অর্জন ও প্রাপ্তি, সব কিছুর জন্য অভিনন্দন আরও একবার…। টেস্ট ও ওয়ানডেতে এখনও অনেক বড় ভূমিকা আছে তোর, দলকে দেওয়ার আছে আরও অনেক কিছু। আমি নিশ্চিত, তুই পারবি বন্ধু।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office