শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

আইপিএল রেখে হঠাৎ দেশে ফিরলেন লিটন

স্পোর্টস ডেস্ক   |   শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আইপিএল রেখে হঠাৎ দেশে ফিরলেন লিটন

সংগৃহীত ছবি

আইপিএলে এবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে গিয়েছিলেন। প্রথমবারের মতো বড় মঞ্চে খেলার চাপটা সামলাতে পারেননি লিটন দাস। প্রথম ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হন, করেন ৪ বলে ৪ রান। এরপর উইকেটের পেছনে সহজ স্টাম্পিং মিস করে হন সমালোচনার শিকার।

ফলে এক ম্যাচ খেলার পরই লিটনকে একাদশের বাইরে ঠেলে দেয় কলকাতা টিম ম্যানেজম্যান্ট। এরই মধ্যে খবর, আইপিএল রেখে হঠাৎ করেই দেশে ফিরে এসেছেন উইকেটরক্ষক এই ব্যাটার।

জরুরি পারিবারিক কারণে লিটন দেশে এসেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। লিটনের ফিরে আসার বিষয়টি জানিয়েছে কলকাতা কর্তৃপক্ষ।

কলকাতা দলের মিডিয়া বিভাগ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘২৮ এপ্রিল, শুক্রবার, জরুরি পারিবারিক কারণে লিটন দাসকে বাংলাদেশে ফিরে যেতে হয়েছে। এই কঠিন সময় পেরিয়ে যেতে তার ও তার পরিবারের জন্য আমাদের শুভকামনা।’

আগামী মাসে ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ আছে বাংলাদেশের। ৩০ এপ্রিল বাংলাদেশ দলের ইংল্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার কথা।

আইপিএল খেলার জন্য লিটনকে বিসিবি ছাড়পত্র (এনওসি) দিয়েছিল আগামী ২ মে পর্যন্ত। সেটা আরও দুদিন বাড়িয়ে নেন লিটন। তবে কলকাতা তাকে যেভাবে উপেক্ষা করছে, তাতে আইপিএলের বাকি অংশে তিনি যোগ দেবেন কিনা, সেটা বড় এক প্রশ্ন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office