শিরোনাম
চিকিৎসা ভিসায় বাংলাদেশিদের একাধিকবার প্রবেশের সুবিধা দেবে থাইল্যান্ড পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই পোশাক খাতের অস্থিরতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর সমুদ্রে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চায় বাংলাদেশ ২০৩১ সালের মধ্যে জিডিপিতে এসএমই’র অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য পতিত স্বৈরাচার কোনোদিন এদেশে ফিরে আসবেনা : এমপি শওকতুল ইসলাম এলডিসি উত্তরণে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে উঠতে হবে নান্দনিক চট্টগ্রাম গড়তে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি : ডিসি জাহিদুল ইসলাম পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ-বাটি জাতীয় এসএমই মেলা শুরু রোববার, অংশ নেবে চার শতাধিক প্রতিষ্ঠান

আগুন লাগা সাততলা বস্তি পরিদর্শনে প্রশাসক মিল্টন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আগুন লাগা সাততলা বস্তি পরিদর্শনে প্রশাসক মিল্টন

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাততলা বস্তি পরিদর্শন করেন প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, ছবি: ফেসবুক থেকে নেওয়া

রাজধানীর মহাখালীতে সাততলা বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আসার পর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি সরেজমিনে ঘুরে দেখেন তিনি। এসময় স্থানীয়দের সঙ্গে কথাও বলেন তিনি।

বুধবার (১৮ নভেম্বর) তার ফেসবুক পেজে ঘটনা পরিদর্শনের ছবি পোস্ট করা হয়।

এর আগে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইনস্পেকটর লিমা খানম বলেন, মহাখালী সাততলা বস্তিতে আগুনের ঘটনা ঘটেছে। আমরা ৯টা ৪০ মিনিটে আগুনের সংবাদ পেয়েছি। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে যাচ্ছে। রাস্তা যানজট থাকার কারণে পৌঁছাতে দেরি হচ্ছে।

পরে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা তালহা বিন জসিম জানান, এ ঘটনায় ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের প্রায় ১ ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি বলেন, সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় বেলা ১১টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
.
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office