শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

আচমকাই অনির্দিষ্টকাল স্থগিত এশিয়ান গেমস

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ০৬ মে ২০২২   |   প্রিন্ট   |   ১০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

আচমকাই স্থগিত হলো আসন্ন এশিয়ান গেমস। আজ শুক্রবার (৬ মে) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক কর্তৃপক্ষ। চলতি বছরের সেপ্টেম্বরে চীনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১৯তম এই এশিয়ান গেমস।

হুট করেই প্রতিযোগিতাটি স্থগিতের ঘোষণা দেয় আয়োজক কর্তৃপক্ষ। যদিও নির্দিষ্ট কোনো কারণ ব্যাখ্যা করেনি তারা। তবে ধারণা করা হচ্ছে দেশটিতে করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় অনির্দিষ্টকাল স্থগিত করা হয়েছে প্রতিযোগিতাটি। মাল্টি গেমসের এই প্রতিযোগিতাটি আয়োজনের পরবর্তী কোনো সূচিও প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে আয়োজক কর্তৃপক্ষ বলেন, ‘এশিয়ার অলিম্পিক কাউন্সিল ঘোষণা করছে যে, সেপ্টেম্বরের ১০ তারিখ থেকে চীনের হাংজুতে অনুষ্ঠেয় ১৯তম এশিয়ান গেমস স্থগিত করা হচ্ছে।’

যেখানে নতুন সূচির কোনো তারিখ উল্লেখ করেনি আয়োজক কর্তৃপক্ষ। তবে নিজেদের বিবৃতিতে লিখেছে, ‘নতুন সূচির তারিখ সামনে প্রকাশ করা হবে।’

চীনের বৃহত্তর শহর সাংহাইয়ের পাশে অবস্থিত হাংজুতে এবারের আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। করোনাভাইরাস থেকে শহরকে রক্ষা করার লক্ষ্যে জিরো-টলারেন্স পরিকল্পনার অংশ হিসেবে সাত দিনের লকডাউন দেওয়া হয়েছিল হাংজুতে।

যদিও গত মাসে আয়োজক কর্তৃপক্ষ বলেছিল, গত মাসে এশিয়ান গেমস ও প্যারা গেমসের জন্য ভেন্যুর কাজ সম্পন্ন করেছিলো তারা। যেখানে মোট ৫৬টি প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office