শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

আজ রাতে হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ১৯৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দ্বিতীয়বারের মতো আবারো সিটি স্ক্যান করার জন্য হাসপাতালে নেওয়া হবে।

বিএনপির একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার রাত ৮টায় তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হবে। খালেদা জিয়ার নিরাপত্তার জন্য ইতিমধ্যে পুলিশ কমিশনারকে বিএনপির পক্ষ থেকে চিঠি দেয়া হয়েছে।

খালেদা জিয়ার চিকিৎসকরা জানান, বেগম জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। আগের থেকে ভালো আছেন। কোভিডের ডেঞ্জার পিরিয়ড পার হয়ে গেছে। তিনি আশংঙ্কামুক্ত।

করোনা আক্রান্ত হওয়ার ১৪ দিন পর গত শনিবার দুপুরে নমুনা নেওয়া হয় বেগম জিয়ার। দ্বিতীয় টেস্টের ওই রিপোর্টেও তার করোনা পজিটিভ আসে।

এর আগে গত ১৫ এপ্রিল রাতে বাড়তি সতর্কতার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বেগম জিয়ার সিটি স্ক্যান করা হয়। পরে তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন, সিটি স্ক্যানে যেটি ধরা পড়েছে, অত্যন্ত মিনিমাম, সত্যিকার অর্থে মাইল্ড পর্যায়েও পড়ে না। সিটি স্ক্যানের ফাইনাল রিপোর্ট দেখে আগের ব্যবস্থাপত্রের সাথে শুধু নতুন একটি ওষুধ যুক্ত করা হয়।

গত ১১ এপ্রিল বেগম খালেদা জিয়া করোনা পজিটিভ হন। এরপরে দ্রুত ‘বক্ষব্যাধি ও মেডিসিন’ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এফএম সিদ্দিকীরে নেতৃত্বে ব্যক্তিগত চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল টিম গঠন করা হয়। তাদের তত্ত্বাবধানে গুলশানের বাসা ফিরোজায় তার চিকিৎসা শুরু হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office