শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

আজ সন্ধ্যা সাতটায় প্যারিসে নামবেন মেসি

অনলাইন ডেস্ক:   |   মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১   |   প্রিন্ট   |   ১৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

বার্সেলোনা ছাড়ছেন লিওনেল মেসি ফাইল ছবি: এএফপি

পিএসজিতে যাচ্ছেন মেসি।

এ খবর আজকের নয়। বার্সেলোনা ছাড়ছেন—এ খবর নিশ্চিত হওয়ার আগেই জানানো হচ্ছিল, নেইমারের সঙ্গে খেলতে প্যারিসে যাচ্ছেন মেসি। এখন তো বার্সেলোনার সঙ্গে সম্পর্কও শেষ হয়ে গেছে। এখন এ খবর কখন সত্যি হয়, সে অপেক্ষাই ছিল।

আজ একটু আগে এ খবর নিশ্চিত করেছে ফ্রেঞ্চ পত্রিকা লে’কিপ। এই পত্রিকা জানিয়েছে, তিন বছরের জন্য পিএসজির সঙ্গে চুক্তি করেছেন মেসি।

messi-nymar

দুই বন্ধু মেসি আর নেইমার আবার এক হচ্ছেন পিএসজিতে ফাইল ছবি: রয়টার্স

ফ্রেঞ্চ ফুটবলের খবরাখবরের জন্য সবচেয়ে বিশ্বস্ত দুটি সূত্র রয়েছে। একটি সংবাদমাধ্যম লে’কিপ, অন্যটি সাংবাদিক মোহামেদ বোহাফসি। আরএমসি ওয়ানের সাবেক প্রধান একটু আগেই টুইট করে সবাইকে নিশ্চিত করে জানিয়েছেন এ খবর। তাঁর টুইটে বলা, ‘লিওনেল মেসি এখন প্যারিসিয়ান। তিন বছরের জন্য চুক্তি করা হয়েছে। এর মধ্যে শেষ বছরটি ঐচ্ছিক। কিংবদন্তি ও ক্লাবের মধ্যে আলোচনা করে দুই বছরের পর সেটি বাড়ানো যাবে। আজ বিকেলেই প্যারিসে আসার কথা তাঁর। মেডিকেল আজ সন্ধ্যা বা আগামীকাল সকালে হবে।’

মেসির দলবদল করে প্যারিসে যাত্রা আগে থেকেই নিশ্চিত ছিল। কিন্তু যুক্তির খুঁটিনাটি এই খবর পাকা হতে দিচ্ছিল না। বেতন, চুক্তি স্বাক্ষরের সময় বোনাস কত পাবেন এবং কয় বছরের চুক্তি হবে—এসব নিয়ে দুই পক্ষ সম্মত হতেই যা সময় লাগছিল। এ ব্যাপারে এখন একমত হয়েছে দুই পক্ষ। এ ব্যাপারে দলবদল নিয়ে বিখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, ‘পিএসজিতে যোগ দিচ্ছেন লিওনেল মেসি। দুই বছরের চুক্তি সম্পন্ন। চাইলে ২০২৪ সাল পর্যন্ত বাড়ানোর সুযোগ রাখা হচ্ছে। ভাতা মিলিয়ে বছরে কর বাদ দিয়ে ৩ কোটি ৫০ লাখ ইউরো বেতন পাবেন। মেসি পিএসজির চুক্তির প্রস্তাব মেনে নিয়েছেন এবং প্যারিসে কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবেন।’

বোহাফসি আরেকটি টুইটের মাধ্যমে জানিয়েছেন, আজ স্থানীয় সময় বিকেল তিনটায় প্যারিসে নামবেন মেসি। ব্যক্তিগত বিমানে করে প্যারিস যাত্রা করেছেন মেসি। বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় প্যারিসে নেমেই প্যারিসের পশ্চিম অঞ্চলের এক হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন মেসি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office