শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

আত্মবিশ্বাসী আফগানিস্তানের সামনে সতর্ক বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক   |   রবিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আত্মবিশ্বাসী আফগানিস্তানের সামনে সতর্ক বাংলাদেশ

সংগৃহীত ছবি

শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে এশিয়া কাপে শুরু করায় ইতোমধ্যেই খাদের কিনারায় নিজেদের নিয়ে দাঁড় করিয়েছে বাংলাদেশ। অবস্থাটা এখন বললেও খুব একটা ভুল হবে না যে, ইতোমধ্যেই খাদে পড়েই গেছে বাংলাদেশ। অনেক কষ্টে কিছু একটা আকড়ে ধরে ঝুলে রয়েছে এশিয়া কাপের মিশনে।

আফগানিস্তানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে হারলেই সব আশা শেষ বাংলাদেশের। পা হড়কে আফগানদের বিপক্ষে পরাজিত হলেও টাইগারদের হারিয়ে যেতে হবে খাদের অতলে। নিতে হবে এশিয়া কাপ থেকে বিদায়।

এমনই এক পরিস্থিতিতে দাঁড়িয়ে রোববার (৩ সেপ্টেম্বর) আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার মিশনে নামতে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গড়াবে ম্যাচটি।

শ্রীলঙ্কার বিপক্ষে বাজেভাবে হারার কারণে আফগানিস্তানের বিপক্ষে জয় ভিন্ন পথ খোলা নেই বাংলাদেশের। কেননা এই ম্যাচ হারলেই বি-গ্রুপ থেকে সুপার ফোর নিশ্চিত হয়ে যাবে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের। তখন লঙ্কান ও আফুগানদের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি হয়ে যাবে কেবলই নিয়মরক্ষার ম্যাচ।

তবে জিতলেও যে খুব একটা স্বস্তিতে থাকবে বাংলাদেশ তেমনটা কিন্তু নয়। কেননা, তখন বাংলাদেশের প্রার্থনা করতে হবে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচে লঙ্কানদের জয়ের জন্য। যদি কোনোভাবে সেই ম্যাচে আফগানিস্তান জিতে যায় তাহলে হিসেব হবে রান রেটের।

সেক্ষেত্রে এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা কিছুটা হলেও থাকবে টাইগারদের। তবে সেই মারপ্যাচে যেতে হলে আগে আফগানদের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে সাকিব অ্যান্ড কোংদের।

তাই বলাই চলে আফগানদের বিপক্ষে রীতিমতো এক অগ্নিপরীক্ষা দিতে হবে চান্ডিকা হাথুরুসিংহে ও তার দলকে।

যেহেতু পঁচা শামুকেই বাংলাদেশের পা কাটে, সে কারণে আফগানিস্তানকে নিয়ে বেশ সতর্ক অবস্থায় রয়েছে বাংলাদেশ। ম্যাচপূর্ব সংবাদসম্মেলনে টাইগার কোড চান্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘আফগানিস্তানের বোলিং আক্রমণ বিশ্বের অন্যতম সেরা। নিশ্চিতভাবে এটা একটা চ্যালেঞ্জ। কিন্তু তাদের সঙ্গে আমরা সম্প্রতি খেলেছি। যেভাবে খেলেছি এখানে কিছু সফলতাও ছিল। এটা নির্ভর করছে ওই দিনে আপনি কীভাবে পারফর্ম করছেন। আমরা ভালোভাবেই জানি কী চ্যালেঞ্জ নিতে হবে আমাদের। আর এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমরা খুবই সতর্ক আছি।’

এদিকে বাংলাদেশের বিপক্ষে জয় দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করতে বেশ আত্মবিশ্বাসী আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি। যার প্রতিফলন মেলে ম্যাচপূর্ব সংবাদসম্মেলনেই।

শাহিদি বলেন, ‘আমি বেশ আশাবাদী। কারণ দল হিসেবে আমরা আগের থেকে শক্তিশলী। আমরা এই দলের সঙ্গে দুই বছর ধরে কাজ করছি। দেখুন, আমাদের দলে অনেক তরুণ আছে, যারা কিনা প্রতিভাবান। আমি বিশ্বাস করি আমরা আগে যা করেছি তার চেয়ে ভালো পারফরম্যান্স আমরা করব।’

এখন পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে ১৪টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। এর ভেতর বাংলাদেশ এগিয়ে থাকলেও ব্যবধানটা খুব একটা বেশি না। টাইগারদের আট জয়ের বিপরীতে আফগানদের জয় ৬ ম্যাচে।

বাংলাদেশ আফগানদের বিপক্ষে দ্বৈরথে এগিয়ে আছে এশিয়া কাপের ম্যাচেও। এশিয়া কাপে ওয়ানডে ফরম্যাটে এখন পর্যন্ত আফগানিস্তানের সঙ্গে তিনবার দেখা হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। এই তিন দেখায় দুইবারই শেষ হাসি হেসেছে টাইগাররা।

তবে দুই দলের সবশেষ দ্বিপাক্ষিক সিরিজের পরিসংখ্যানটা এগিয়ে রাখছে আফগফানদের। গেল জুলাইয়ে ঘরের মাঠে আফগানদের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছিল বাংলাদেশ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office