শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

আদিত্য চোপড়াকে বিয়ে করার কারণ জানালেন রানি

বিনোদন ডেক্স   |   শনিবার, ২৩ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ১৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আদিত্য চোপড়াকে বিয়ে করার কারণ জানালেন রানি

সংগৃহীত ছবি

একটা সময় হিন্দি সিনেমাতে দাপটের সঙ্গে কাজ করেছেন রানি মুখার্জি। ২০১৪ যখন বিয়ে করেন তখনও তার ক্যারিয়ার মধ্যগগনে। বিয়ে করেন যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়াকে।

প্রায় দশ বছরের দাম্পত্য জীবন রানি ও আদিত্য চোপড়ার। কিন্তু কখনই নিজের বিয়ে বা ব্যক্তিগত জীবন নিয়ে সে ভাবে মুখ খোলেননি রানি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে আদিত্যকে বিয়ে করার নেপথ্যের কারণ জানালেন অভিনেত্রী।

রানির বিয়ের ছবি এখনও অধরা অনুরাগীদের কাছে। সেই ছবি কি কোনও দিন দেখতে পাবেন ভক্তরা? হাসিমুখে রানির উত্তর, হয়তো কোনও দিন… কী জানি!

তবে এত বছর পর স্বামী আদিত্য চোপড়াকে নিয়ে রানি বলেন, ও খুব ভালো মানুষ। যেটা আমি আদির মধ্যে দেখি, সেটা ও যেমন দুর্দান্ত মানুষ, তেমনই ভালো ওর নেতৃত্ব দেওয়ার ক্ষমতা।

‘আদি খুব স্বচ্ছ মানুষ। ওর নীতিবোধ অসম্ভব সজাগ। আমি এত বছর এই ইন্ডাস্ট্রিতে কাজ করেছি। যদিও এই ইন্ডাস্ট্রির কাউকে বিয়ে করতেই হতো, তা হলে আদি ছাড়া অন্য কেউ নয়।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office