শিরোনাম
চিকিৎসা ভিসায় বাংলাদেশিদের একাধিকবার প্রবেশের সুবিধা দেবে থাইল্যান্ড পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই পোশাক খাতের অস্থিরতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর সমুদ্রে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চায় বাংলাদেশ ২০৩১ সালের মধ্যে জিডিপিতে এসএমই’র অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য পতিত স্বৈরাচার কোনোদিন এদেশে ফিরে আসবেনা : এমপি শওকতুল ইসলাম এলডিসি উত্তরণে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে উঠতে হবে নান্দনিক চট্টগ্রাম গড়তে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি : ডিসি জাহিদুল ইসলাম পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ-বাটি জাতীয় এসএমই মেলা শুরু রোববার, অংশ নেবে চার শতাধিক প্রতিষ্ঠান

আপন জুয়েলার্সের মালিকের বিরুদ্ধে আদালতে চার্জশিট

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ০২ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ২১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিম। ফাইল ছবি

শুল্ক ও কর ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে স্বর্ণালঙ্কার মজুদের অভিযোগে দায়েরকৃত মামলায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করা হয়েছে।

রমনা থানায় দায়ের হওয়া মানি লন্ডারিং আইনের এই মামলায় গত ২৩ ফেব্রুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন (জিআর) শাখায় এ চার্জশিট দেন সহকারী রাজস্ব কর্মকর্তা দেলোয়ার হোসেন।

মঙ্গলবার আদালত সূত্র বিষয়টি জানিয়েছে।

আপন জুয়েলার্সের বিরুদ্ধে ২৭ কোটি ৫২ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ আনা হয়েছে এবং এসব টাকা পাচার করারও অভিযোগ আনা হয়েছে।

সূত্র জানায়, বিভিন্ন সময় সাড়ে ১৩ মণ সোনা ও পৌনে ৮ হাজার পিস ডায়মন্ড কিনতে গিয়ে আপন জুয়েলার্স ১৯০ কোটি ৭৮ লাখ টাকা পাচার করেছে। এতে ওই পরিমাণ অর্থ কর ফাঁকি দিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রসঙ্গত, ২০১৭ সালের জুনে বনানীর রেইনট্রি হোটেলে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের সেই বহুল আলোচিত ঘটনায় আপন জুয়েলার্সের নামটি সামনে চলে আসে। কারণ, প্রতিষ্ঠানের মালিক দিলদার আহমেদ সেলিমের একমাত্র ছেলে সাফাত আহমেদ এ ধর্ষণ মামলার প্রধান আসামি হিসেবে গ্রেফতার হয়ে জেলে যান। ধর্ষণের এ মামলাটি টক অব কান্ট্রি হিসেবে অন্তত ৬ মাস ছিল সবার মুখে মুখে।

এ সংক্রান্ত অনেক ভিডিও তখন ভাইরাল হয়। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন হয়। টিভি টকশো ছিল অনেকদিন সরব। এরফলে বিষয়টি নিয়ে সরকার ও সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা এক ধরনের চাপের মুখে পড়ে। যে কারণে তখন কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসে। শুল্ক গোয়েন্দার একের পর এক অভিযানে আপন জুয়েলার্সের ৫টি শোরুম থেকে প্রায় সাড়ে ১৫ মণ স্বর্ণালঙ্কার জব্দ করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
.
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office