শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

আফগানদের টি-২০ অধিনায়ক হলেন রশিদ

খেলাধূলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৯৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপের পরই অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন মোহাম্মদ নবী। তার জায়গায় আফগানিস্তানের নতুন টি-২০ অধিনায়ক হলেন সময়ের সেরা লেগ স্পিনার রশিদ খান।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ বিষয়টি নিশ্চিত করেছেন, ‘আফগানিস্তান ক্রিকেটে রশিদ খান খুবই বড় নাম। টি-২০ ফরম্যাটে তার অভিজ্ঞতা অনেক। যা এই ফরম্যাটে দলকে অনেকে এগিয়ে নেবে বলে আমরা মনে করছি।’

রশিদ খান ২০১৯ সালে তিন ফরম্যাটে আফগানিস্তানের অধিনায়কের দায়িত্ব পান। যদিও ওই সময় তিনি দায়িত্ব নিতে চাননি। তবে বোর্ড অভিজ্ঞ আসগর আফগানকে অজানা কারণে দায়িত্ব থেকে সরিয়ে তার কাঁধে দায়িত্ব চাপান।

ওই মেয়াদে রশিদ খান আফগানদের সাতটি করে ওয়ানড ও টি-২০ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। এছাড়া দুই টেস্টের অধিনায়কও ছিলেন তিনি। তার নতুন চ্যালেঞ্জ শুরু হবে আগামী ফেব্রুয়ারিতে আরব আমিরাতের বিপক্ষে সিরিজ দিয়ে।

আশরাফ বলেন, ‘আমরা রশিদকে টি-২০ ফরম্যাটে অধিনায়ক করতে পেরে আনন্দিত। এর আগেও তিন ফরম্যাটে সে দলের দায়িত্ব সামলেছে। আশা করছি, সামনে থেকে সে দলকে নেতৃত্ব দেবে এবং দেশকে সফলতা এনে দেবে।’

বিশ্বের টি-২০ লিগ মাতানো এই লেগ স্পিনার দায়িত্বের বিষয়ে বলেছেন, ‘অধিনায়কত্ব অনেক বড় দায়িত্বে। এর আগে দেশকে আমি নেতৃত্ব দিয়েছি। সেটা ছিল দারুণ এক অভিজ্ঞতা। যাদের সঙ্গে আগে থেকে আমার ভালো সম্পর্ক ছিল ও বোঝাপড়াও ভালো ছিল তাদের সঙ্গে কাজ করেছি। দেশকে গর্বিত করতে আমরা একসঙ্গে কঠোর পরিশ্রম করবো।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office