শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

আফগানিস্তানের চেয়ে বাংলাদেশ সহজ প্রতিপক্ষ: শানাকা

খেলা ডেস্ক   |   রবিবার, ২৮ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

দুবাইয়ে এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলংকাকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। লংকানদের মাত্র ১০৫ রানে অলআউট করে বড় জয় তুলে নিয়েছে আফগানরা।

প্রথম ম্যাচ হারার পরে সংবাদ সম্মেলনে আসেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। সেখানে তিনি জানান আফগানিস্তান থেকে বাংলাদেশ সহজ প্রতিপক্ষ। এ ছাড়া টাইগারদের দুজন ছাড়া নেই কোনো বিশ্বমানের বোলার।

শানাকা জানান, ‘আফগানিস্তানের বিশ্বমানের বোলিং আক্রমণ আছে। আমরা জানি, ফিজ (মুস্তাফিজুর রহমান) একজন ভালো বোলার, সাকিব একজন বিশ্বমানের বোলার। এদের ছাড়া আর বিশ্বমানের বোলার নেই বাংলাদেশ দলে। আফগানিস্তানের সঙ্গে যদি তুলনা করি, তাহলে বাংলাদেশই সহজ প্রতিপক্ষ।’

শানাকা আরও বলেন, ‘বাংলাদেশ দলের বিপক্ষে আমরা অনেক ম্যাচ খেলেছি। তাদের পরিকল্পনা কী হবে জানি, কেননা তাদের সকল খেলোয়াড় সম্পর্কে ধারণা আছে। আগামী ম্যাচে এটা বড় ভূমিকা রাখবে। এই যুগে প্রত্যেক দলই প্রতিপক্ষ সম্পর্কে জানে, যদি না প্রতিপক্ষ কোনো ছোট দল হয়। তাই বাংলাদেশের বিপক্ষে অভিজ্ঞতা কাজে লাগবে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office