শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

আমিরাতের গোল্ডেন ভিসা পেলেন তামিম

খেলা ডেস্ক   |   মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১৪৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় গোল্ডেন ভিসা পাওয়ার খবর নিজেই জানিয়েছেন এই ড্যাশিং ওপেনার। এর আগে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আমিরাতের গোল্ডেন ভিসা পেয়েছিলেন টাইগারদের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

আমিরাতে পৌঁছে এক শিল্পপতির মাধ্যমে গোল্ডেন ভিসা বুঝে পেয়েছেন তামিম। এরপর ভিসা দেখিয়ে এক ভিডিও বার্তায় দেশসেরা এই ওপেনার বলেন, ‘সম্প্রতি আমি গোল্ডেন ভিসা হাতে পেয়েছি। খুব অল্প সময়ে যথাযথ উপায়ে এই ভিসার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।’

সামাজিক ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন ব্যক্তিদের গোল্ডেন ভিসা দিয়ে থাকে সংযুক্ত আরব আমিরাত সরকার। সম্মানজনক এই ভিসার মেয়াদ ১০ বছর। এই সময়কালে নির্বিঘ্নভাবে মরুর দেশে ভ্রমণ করতে থাকতে পারেন ভিসাধারীরা।

ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো, ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা, গলফার জিভ মিলখা সিং, সাবেক পাকিস্তানের পেসার ওয়াসিম আকরাম, স্পিনার শোয়েব মালিকদের মত তারকাদেরও আছে এমন গোল্ডেন ভিসা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office