শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

আরেকটি দুঃস্বপ্নের রাত রোনালদোর, মেজাজ হারিয়ে নতুন বিতর্কে

স্পোর্টস ডেস্ক   |   মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ১০৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আরেকটি দুঃস্বপ্নের রাত রোনালদোর, মেজাজ হারিয়ে নতুন বিতর্কে

সংগৃহীত ছবি

খারাপ সময় যেন পিছুই ছাড়ছে না ক্রিশ্চিয়ানো রোনালদোর। গোলের দেখা তো পাচ্ছেনই না, এর মধ্যে একের পর এক বিতর্কে নাম উঠছে পর্তুগিজ মহাতারকার।

এবার কিং কাপ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আল ওয়েদার বিপক্ষে হারের ম্যাচে নতুন করে বিতর্কে জড়ালেন সিআর সেভেন। ম্যাচের হাফটাইমে সাপোর্ট স্টাফের সঙ্গে ঝামেলা করেন তিনি।

সোমবার রাতে কিং কাপ চ্যাম্পিয়নশিপে আল নাসর খেলতে নেমেছিল আল ওয়াদার বিপক্ষে। ম্যাচের ২৩ মিনিটেই পিছিয়ে পড়ে রোনালদোর দল।

এরপর ৫৩ মিনিটে আল ওয়েদা দশজনের দলে পরিণত হলেও লড়াইয়ে ফিরতে পারেনি আল নাসর। রোনালদো বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল করে দলকে বাঁচাতে পারেননি। ফলে সেমি থেকেই বিদায় হয়ে যায় তার ক্লাবের।

১-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছিল আল নাসর। এরপরই ড্রেসিংরুমের দিকে যাওয়ার সময় সাপোর্ট স্টাফের সঙ্গে খারাপ ব্যবহার করেন রোনালদো। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে প্রবল সমালোচনা।

গত মাসে সৌদি প্রো লিগে আল ইতিহাদের কাছে হারের পর বোতলে লাথি দিয়ে সমালোচনায় পড়েছিলেন রোনালদো। কদিন আগে অশ্লীল অঙ্গভঙ্গি করে পড়েন ফের তোপের।

এরই মধ্যে নতুন করে আলোচনায় পর্তুগিজ সুপারস্টার। সৌদিতে কি দিনকে দিন কোণঠাসা হয়ে পড়ছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী তারকা?

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office