শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ভারত

অনলাইন ডেস্ক   |   শনিবার, ০৬ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ১৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ভারতীয় ক্রিকেট দল

চার ম্যাচ টেস্ট সিরিজে ইংল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করল ভারত। আগামী ১৮ জুন আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বিরাট কোহলির নেতৃত্বাধীন দলটি।

ভারত সফরে চেন্নাইয়ে প্রথম টেস্টে ইংল্যান্ডের করা ৫৭৮ রানের জবাবে ৩৩৭ রানে অলআউট ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১৭৮ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। চতুর্থ ইনিংসে ৪২০ রানের বিশাল টার্গেট তাড়ায় ১৯২ রানে অলআউট হয় ভারত। ২২৭ রানে জয়ে সফর শুরু করে ইংল্যান্ড।

এরপর দ্বিতীয় টেস্টে ভারতের করা ৩২৯ ও ২৮৬ রানের জবাবে ১৩৪ ও ১৬৪ রানে অলআউট হয়ে ৩১৭ রানে হেরে যায় ইংল্যান্ড।

আহমেদাবাদে সিরিজের তৃতীয় টেস্টে দুই ইনিংসে ১১২ ও ৮১ রানে অলআউট হয় ইংল্যান্ড। ভারত প্রথম ইনিংসে ১৪৫ রানের পর দ্বিতীয় ইনিংসে ৪৯/০ রান করে ১০ উইকেটের জয় নিশ্চিত করে। আহমেদাবাদের এই টেস্টের পরই উইকেট নিয়ে ব্যাপক সমালোচনা হয়। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনসহ অনেক সাবেক তারকা দাবি করেন বাজে উইকেট তৈরির কারণেই পাঁচ দিনের টেস্ট ম্যাচটি শেষ হয় মাত্র দেড় দিনে।

সিরিজের শেষ টেস্টে আহমেদাবাদে ইংল্যান্ডের করা ২০৫ রানের জবাবে শুক্রবার দ্বিতীয় দিনে ৭ উইকেটে ২৯৪ রান করে ভারত। শনিবার তৃতীয় দিনে ফের ব্যাটিংয়ে নেমে ৩৬৫ রানে ইনিংস গুটায় কোহলিরা।

১৬০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় ইংল্যান্ড। নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে শেষ পর্যন্ত ১৩৫ রানেই অলআউট হয় ইংলিশরা। ইনিংস ও ২৫ রানে জিতে সিরিজে ৩-১ ব্যবধানে জয়ের মধ্য দিয়ে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা নিশ্চিত করে ভারত।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office