শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

ইনজুরির কারণে মেসির বিপক্ষে খেলা হচ্ছেনা রোনাল্ডোর

খেলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইনজুরির কারণে মেসির বিপক্ষে খেলা হচ্ছেনা রোনাল্ডোর

সংগৃহীত ছবি

কাফ ইনজুরির কারণে দীর্ঘ দিনের প্রতিদ্বন্দ্বি লিওনেল মেসির ইন্টার মিয়ামির বিপক্ষে প্রীতি ম্যাচে আল নাসরের হয়ে খেলা হচ্ছেনা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর। সৌদি ক্লাবটির কোচ লুইস কাস্ত্রো এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

এ সম্পর্কে আল নাসর বস বলেছেন, ‘ক্রিস্টিয়ানো এই মুহূর্তে পুনর্বাসনের শেষ পর্যায়ে রয়েছেন। আশা করছি আগামী কয়েক দিনের মধ্যেই তিনি দলে ফিরতে পারবেন। আমরা প্রতিটি ম্যাচেই তাকে দারুনভাবে মিস করেছি।’

ম্যাচটি রিয়াদের কিংডম এ্যারেনায় অনুষ্ঠিত হবে। ইউরোপীয় ফুটবলে প্রায় এক দশক এই দুই তারকা আধিপত্য দেখিয়ছেন। ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে একজনের ঠিকানা হয়েছে যুক্তরাষ্ট্রে, আরেকজন গিয়েছেন মধ্যপ্রাচ্যে। এই ম্যাচটির মাধ্যমে দুই পুরো প্রতিদ্বন্দ্বির সামনে সুযোগ এসেছিল শেষবারের মত ক্লাবের কোন প্রতিযোগিতায় একে অপরের মোকাবেলা করার।

মেসির ইন্টার মিয়ামি সোমবার সৌদি পেশাদার লিগের আরেক ক্লাব আল হিলালের কাছে ৪-৩ গোলে পরাজিত হয়েছে। আল হিলালের থেকে সাত পয়েন্ট পিছিয়ে সৌদি লিগ টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে আল নাসর।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office