শিরোনাম
সভাপতি গোলাম মোস্তফা, সম্পাদক মখলিছুর রহমান নির্বাচিত রোহিঙ্গা প্রত্যাবাসন ও গ্যাস অনুসন্ধানে নরওয়ের সহায়তা চাইলেন স্পিকার চট্টগ্রামে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা এলডিসি উত্তরণে সিদ্ধান্তের মতোই ব্যতিক্রমী কৃতিত্ব দেখাতে হবে : দেবপ্রিয় ভট্টাচার্য ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয় : স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ কুলাউড়ায় যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতা সাইফুল সিদ্দিকীর বিএনপিতে যোগদান! দেশ-বিদেশে সমালেচনার ঝড় আর্থিক খাত সংস্কারে বিশ্বব্যাংকের সঙ্গে ৪৫০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে রোববার নতুন বোর্ড গঠন আন্দোলন নয়, সরকার পরিবর্তনের একমাত্র গণতান্ত্রিক পথ হচ্ছে নির্বাচন : চিফ হুইপ

ইফতারে লেবুর শরবত খেলে কী হয়?

লাইফস্টাইল ডেক্স   |   রবিবার, ১৭ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ১৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইফতারে লেবুর শরবত খেলে কী হয়?

সংগৃহীত ছবি

ইফতারের সময়ে কোনো না কোনো পদের শরবত না হলে চলেই না। কারণ সারাদিন ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত থাকার পর প্রাণ ভরে শরবত খেতে মন চায়। ইফতারে অন্যান্য শরবতের চেয়েও লেবুর শরবত খাওয়ার প্রচলন বেশি। এই শরবত যেমন সুস্বাদু, তেমনই পুষ্টিকরও। কারণ লেবু হলো ভিটামিন সি-এর অন্যতম উৎস। আবার লেবু খেলে মুখে রুচিও বাড়ে দ্রুত। সুগন্ধি এই ফলের স্বাদই ভিন্ন। ইফতারে লেবুর শরবত খেলে কী উপকার পাবেন জানা আছে কি? চলুন জেনে নেওয়া যাক-

প্রতিদিন লেবু খেলে তা বিভিন্ন অসুখ-বিসুখ থেকে দূরে রাখতে কাজ করে। লেবুতে থাকে প্রচুর ভিটামিন সি। এই ফল কোলাজেন সিন্থেসিসে সাহায্য করে। সেইসঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও সাহায্য করে। তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিয়মিত লেবুর শরবত কিংবা লেবু খাওয়া উচিত। এতে বিভিন্ন অসুখের সঙ্গে লড়াই করে সুস্থ থাকা সহজ হবে।

ইফতারে তো লেবুর শরবত খাবেনই, রাতের খাবারে ভাতের সঙ্গেও খেতে পারেন লেবু। এত সিজনাল বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা পাওয়া সহজ হবে। নিয়মিত লেবু খেলে তা ফ্রি ব়্যাডিকেলের ক্ষতি থেকে কোষকে রক্ষা করে। যে কারণে আপনার ত্বক থাকে সতেজ। সহজে বয়সের ছাপও পড়ে না।

লেবুতে প্রচুর জলীয় উপাদান থাকে। যে কারণে লেবু খেলে তা শরীরের তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে। আবার সারাদিন রোজা থাকার পরে শরীরের পানিশূন্যতা দূর করতেও কাজ করবে লেবুর শরবত। তাই রোজায় এ ধরনের সমস্যা এড়াতে লেবুর শরবত রাখতে পারেন ইফতারে।

বিশেষজ্ঞরা বলছেন, লেবু খেলে তা আমাদের শরীরের রক্ত চলাচল স্বাভাবিক রাখতে কাজ করে, যার ফলে রক্তচাপ নিয়ন্ত্রণ করা অনেকটাই সহজ হয়ে যায়। পাশাপাশি হজমের যেকোনো সমস্যা দূর করতেও এটি ভীষণভাবে কার্যকরী। তাই রোজায় হজম সংক্রান্ত সমস্যা এড়াতে ইফতারে রাখতে পারেন লেবুর শরবত।

যদিও লেবুতে প্রচুর ক্যালোরি থাকে তবু এটি ওজন কমাতে দারুণ সাহায্য করে। লেবুর শরবত খেলে তা বহুক্ষণ পেট ভরিয়ে রাখে, যা কিনা মেদ ঝরাতে সাহায্য করে। তাই আপনার যদি বাড়তি ওজন কমানোর চেষ্টা থাকে তাহলে লেবু আপনাকে সাহায্য করতে পারে। সেক্ষেত্রে শরবতে চিনির পরিমাণ কমিয়ে দিতে হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office