শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

ঈদে প্রিয়জনকে যা উপহার দিতে পারেন

লাইফস্টাইল ডেক্স   |   বুধবার, ১০ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ১৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঈদে প্রিয়জনকে যা উপহার দিতে পারেন

সংগৃহীত ছবি

ঈদ মানে পারস্পারিক হৃদ্যতা আরও একটু বাড়িয়ে নেওয়া। ঈদ এলে তাই উপহার দেওয়া-নেওয়া চলে প্রিয়জনদের মধ্যে। এই উপহার দেওয়ার মাধ্যমে ভালোবাসার জানান দেওয়া হয়। আপনি প্রিয়জনদের প্রতি কতটা যত্নশীল তা বোঝা যাবে উপহারের ধরন দেখে। তবে নিজের সামর্থ্যের চেয়ে বেশি উপহার দিতে যাবেন না। বরং সামর্থ্য অনুযায়ী সবচেয়ে সুন্দর উপহারটি প্রিয়জনকে কিনে দিন।

পোশাক

ঈদের উপহারের মধ্যে পোশাকই সবেচয়ে বেশি প্রচলিত। ঈদে প্রিয়জনের মুখে হাসি ফোটাতে চাইলে তার জন্য মানানসই একটি পোশাক উপহার দিতে পারেন। তবে পোশাক কেনার আগে তার পছন্দের ধরন জেনে নিন। অথবা তার কোন ধরনের পোশাক প্রয়োজন তা জেনে নিন। সে অনুযায়ী উপহার দিন।

বই

বই সবচেয়ে ভালো বন্ধু। এটি আমাদের জ্ঞান এবং জানার পরিধি বাড়ায়। তাই ঈদে প্রিয়জনকে বই উপহার দিতে পারেন। ইসলামের ইতিহাস, সংস্কৃতি বা আধ্যাত্মিকতার ওপর লেখা বই উপহার দিতে পারেন। এতে ইসলাম সম্পর্কে তাদের জানাশোনা আরও বৃদ্ধি পাবে।

ঘর সাজানোর উপহার

প্রিয়জনকে ঈদে ঘর সাজানোর জন্য কোনো উপহার দিতে পারেন। এতেও সে দারুণ খুশি হয়ে যাবে। লন্ঠন, ফুলদানি, আঁকা ছবি, শো-পিস ইত্যাদি উপহার দিতে পারেন। এতে তার বাড়ির সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে এবং সারাবছরই আপনার দেওয়া উপহারটি কাজে লাগবে।

গৃহিণীরা সবচেয়ে বেশি খুশি হয় সম্ভবত কুকওয়্যার পেলে। তাই এই ঈদে উপহার হিসেবে প্রিয়জনকে এ জাতীয় কিছু দিতে পারেন। তাতে ঈদের সুস্বাদু রান্নায় সেটি কাজে লাগবে। আবার সুন্দর কুকওয়্যার সেট পেলে প্রিয়জনের মুখে হাসিও ফুটে উঠবে।

গয়না বা এক্সেসরিজ

ঈদ উপহারের ক্ষেত্রে গয়না বা এক্সেসরিজ উপহার দিতে পারেন। ঈদে পোশাক ছাড়াও নতুন জুতা, ঘড়ি, চুড়ি, ব্রেসলেট, গলার মালা কিংবা হার, চশমা, বেল্ট, মানিব্যাগ ইত্যাদি হলে মন্দ হয় না। তাই এখান থেকে প্রিয়জনের জন্য মানানসই উপহারটি কিনে দিতে পারেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office