শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

উইন্ডিজ সফরে ধুঁকছে বাংলাদেশ ‘এ’ দল

খেলা ডেস্ক   |   শনিবার, ০৬ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

জাতীয় দল জিম্বাবুয়ে সফরে নাকাল। এদিকে বাংলাদেশ ‘এ’ দলও ওয়েস্ট ইন্ডিজে সফরে খুব একটা সুবিধা করতে পারছে না। চার দিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে ৬০.৫ ওভারে ১৬৭ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ দল। দ্বিতীয় দিনশেষে ৩ উইকেটে উইন্ডিজের সংগ্রহ ১৬৫, ম্যাচের তৃতীয় দিন তারা দলকে এনে দিতে চাইবেন বড় লিড।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ সংগ্রহ অধিনায়ক মোহাম্মদ মিঠুনের। তিনি ৮৫ বলে ৫০ রান করেন। নাঈম হাসান ৬০ বলে ২৭ রান করেন। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের পেসার মারকুইনো মাইন্ডলে ৫৯ রানে ৫ উইকেট নেন।

নিজেদের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের সবাই খেলেন দায়িত্বশীল মেজাজে। ক্যারিবিয়ান কিংবদন্তি শিবনারায়ন চন্দরপলের ছেলে ত্যাগনারায়ন চন্দরপল ওপেন করতে নেমে ১২০ বলে ৪৮ রান করে রানআউট হন। ৯৮ বলে ৩২ রান করেন আরেক ওপেনার জেরেমি সোলোজানো। ৬৩ বলে ৩৭ রান করেন কেসি কার্টি। রেজাউর ও নাঈম ১টি করে উইকেট নেন।

শেষ পর্যন্ত স্বাচ্ছন্দ্যে দিনের খেলা শেষ করে আসেন জশুয়া ডা সিলভা আর উইকেটকিপার টেভিন ইমলাচ। সিলভা ১৪* ও ইমলাচ ২৩ রানে অপরাজিত। দ্বিতীয়দিন শেষে ৩ উইকেটে উইন্ডিজের সংগ্রহ ১৬৫।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office