শিরোনাম
রোহিঙ্গা প্রত্যাবাসন ও গ্যাস অনুসন্ধানে নরওয়ের সহায়তা চাইলেন স্পিকার চট্টগ্রামে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা এলডিসি উত্তরণে সিদ্ধান্তের মতোই ব্যতিক্রমী কৃতিত্ব দেখাতে হবে : দেবপ্রিয় ভট্টাচার্য ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয় : স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ কুলাউড়ায় যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতা সাইফুল সিদ্দিকীর বিএনপিতে যোগদান! দেশ-বিদেশে সমালেচনার ঝড় আর্থিক খাত সংস্কারে বিশ্বব্যাংকের সঙ্গে ৪৫০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে রোববার নতুন বোর্ড গঠন আন্দোলন নয়, সরকার পরিবর্তনের একমাত্র গণতান্ত্রিক পথ হচ্ছে নির্বাচন : চিফ হুইপ আশুলিয়ায় পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ: ২০ কারখানায় ছুটি

এবার পোশাকে নায়িকাদের নাম ফুটিয়ে হাজির ভাবনা

বিনোদন ডেক্স   |   শনিবার, ১৮ মে ২০২৪   |   প্রিন্ট   |   ১৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এবার পোশাকে নায়িকাদের নাম ফুটিয়ে হাজির ভাবনা

সংগৃহীত ছবি

চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ আয়োজন ‘কান চলচ্চিত্র উৎসব’-এ গিয়ে রীতিমতো ঝড় তুলেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। উৎসবের প্রথমদিন থেকেই নতুন নতুন পোশাকে হাজির হয়ে ভক্তদের চমকে দিচ্ছেন তিনি।

প্রথমদিন ভাবনাকে রেড কার্পেটে দেখা গেছে আন্তর্জাতিক তারকাদের মতো লম্বা টেলওয়ালা গাউনে। এর পরদিন অভিনেত্রী হাজির হন কালো গোল্ডেন গাউনে। গাউনের সামনের অংশে ছিল একটি কাকের ডিজাইন। যেই ডিজাইন দিয়ে আমাদের দেশের পরিচিত এই ‘পাখি’কে যেন বিশ্ব মঞ্চে তুলে ধরতে চেয়েছেন তিনি।

এর পরদিনই বেনারসি কাতান কাপড়ের ওপর কাস্টমাইজ করা মিডি ড্রেসে হাজির হন এই অভিনেত্রী। যেখানে বেশ খোলামেলা রূপে ধরা দেন ভাবনা। এই পোশাকে মুগ্ধতার পাশাপাশি বিতর্কের মুখেও পড়েন তিনি।

যদিও সেসবকে পাত্তা না দিয়ে ভাবনা ছুটছেন নিজের গতিতেই। এবার রেড কার্পেটে অভিনেত্রী হাজির হয়েছেন কালো অলসোল্ডার গাউনে। যেখানে সবচেয়ে বড় চমক ছিল, পোশাকে চারজন নায়িকার নাম।

ভাবনার পোশাকে ফুলেল নকশার মাঝে স্টোন দিয়ে কিছু লেখা চোখে পড়ছে ভক্তদের চোখে। যেখানে দেখা গেছে চারটি নাম- ববিতা, সুর্বণা (সুবর্ণা মুস্তাফা), মেরিল স্ট্রিপ ও অড্রে হেপবার্ন।

যারা শোবিজ অঙ্গনের খোঁজ রাখেন তাদের জন্য এই চারটি নামই খুব পরিচিত। দুজন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা, দুজন হলিউডের জনপ্রিয় নায়িকা। তাদের চারজনকেই নিজের পোশাকে ফুটিয়ে তুলেছেন ভাবনা।

‘কান চলচ্চিত্র উৎসব’-এ এবারের সাজে নিজের পছন্দের নায়িকাদের নামের জানান দিলেন এই তারকা। বিষয়টি ভালোভাবে নিয়েছেন সহ-শিল্পীরাও। অনেকেই ভাবনার ছবির পোস্টে কমেন্ট করে তাকে এমন পরিকল্পনার জন্য সাধুবাদ জানিয়েছেন।

প্রসঙ্গত, কান চলচ্চিত্র উৎসব চলবে আগামী ২৫ মে পর্যন্ত। প্রতিদিনই নিত্য নতুন পোশাকে হাজির হচ্ছেন ভাবনা। আগামী দিনগুলোতেও হয়তো অভিনেত্রীকে দেখা যেতে পারে আরও নতুন কিছু চমক নিয়ে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office