শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

এবার ফিফার পোস্টে বাংলাদেশের ব্রাজিল সমর্থকরা

খেলা ডেস্ক   |   মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

এবার বাংলাদেশের ব্রাজিলিয়ান সমর্থকদের উল্লাস নিয়ে টুইটারে পোস্ট করেছে ফিফা। ফিফার অফিশিয়াল টুইটারে মঙ্গলবার এ ছবিগুলো পোস্ট করা হয়। দিনকয়েক আগেই বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনার একটি ভিডিও পোস্ট করেছিল ফিফা।

সোমবার ব্রাজিল-সুইজারল্যান্ডের ম্যাচ দেশের বিভিন্ন জায়গায় বড় পর্দায় উপভোগ করেছেন ফুটবলভক্তরা। ম্যাচটিতে সুইসদেরকে ১-০ গোলে হারিয়ে দেয় ব্রাজিল। প্রথমার্ধে গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যাওয়া ব্রাজিল চমক দেখিয়েছে দ্বিতীয়ার্ধে। শেষমুহূর্তে জয়সূচক সেই গোলটি আসে কাসেমিরোর পা থেকে। এই জয়ের মধ্য দিয়ে নকআউট পর্ব নিশ্চিত করে তারা।

ব্রাজিলের এমন জয়ে উল্লাসে মেতে উঠেন বাংলাদেশের ব্রাজিল সমর্থকরা। সমর্থকদের সেই উল্লাসের ছবিগুলো প্রকাশ করে ফিফা লিখেন, ফুটবল ছাড়া অন্য কোনো কিছু মানুষকে এভাবে একত্রিত করতে পারে না। ব্রাজিল-সুইজারল্যান্ড ম্যাচ দেখার জন্য প্রচুর পরিমাণে দর্শকের উপস্থিতি বাংলাদেশের ঢাকায়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office