শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

এলপিএল অভিজ্ঞতা এশিয়া কাপে কাজে লাগাতে চান শরিফুল

স্পোর্টস ডেস্ক   |   শনিবার, ২৯ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ১৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এলপিএল অভিজ্ঞতা এশিয়া কাপে কাজে লাগাতে চান শরিফুল

সংগৃহীত ছবি

লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার অভিজ্ঞতা আসন্ন এশিয়া কাপে সহায়ক হবে বিশ্বাস করেন পেসার শরিফুল ইসলাম। একই সাথে আসন্ন আইসিসি ওয়ানডে বিশ^কাপের প্রস্তুতির মঞ্চও হবে এশিয়া কাপ।

শ্রীলংকার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট এলপিএল। এই আসর দিয়ে প্রথমবারের মত বিদেশী ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন শরিফুল। আসন্ন এশিয়া কাপে যৌথ আয়োজক হিসেবে থাকছে লংকানরা।

আজ ফ্লাইটে উঠার আগে শরিফুল বলেন, ‘যে কোনো প্রথমই সবার জন্য রোমাঞ্চকর। আমিও এর ব্যতিক্রম নই। আমি আমার প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পেরে সত্যিই উচ্ছ্বসিত এবং কোন সন্দেহ নেই এটিকে আমার জন্য স্মরণীয় করে রাখতে চাই।’

এলপিএলে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলবেন বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ে বড় অবদান রাখা শরিফুল।

তিনি আরও বলেন, ‘আমরা ক্যান্ডিতে এশিয়া কাপের একটি ম্যাচ খেলবো। আমি আশা করি শ্রীলংকান লিগে খেলার সুযোগ আমাকে উপকৃত করবে । শ্রীলংকার কন্ডিশন এবং উইকেট সর্ম্পকে পরিস্কার ধারনা পাবো।’

মাঠে সবসময় আক্রমণাত্মক থাকলেও ব্যক্তিগত জীবনে শান্ত মেজাজের শরিফুল জানান, এলপিএলে ম্যাচ খেলার সুযোগ পেলে নিজের সেরাটা দেয়ার চেষ্টা করবেন।

তিনি বলেন, ‘যখনই সুযোগ আসবে, আমার সেরাটা দেয়ার চেষ্টা করবো। বেশিরভাগ ক্রিকেটারই অভিজ্ঞতা বাড়াতে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে থাকে। বিশে^র দুর্দান্ত ক্রিকেটারের সাথে ড্রেসিংরুম শেয়ার করার সুযোগ হয়েছে। আমার চিন্তাগুলো শেয়ার করার চেষ্টা করবো এবং সেখানকার দুর্দান্ত ক্রিকেটারদের কাছ থেকে শেখার চেষ্টা করবো।’

এলপিএল খেলার জন্য ইতোমধ্যে দেশ ছেড়েছেন অনূর্ধ্ব-১৯ দলে শরিফুলের সতীর্থ তাওহিদ হৃদয়।

বর্তমান চ্যাম্পিয়ন জাফনা কিংসের হয়ে খেলবেন হৃদয়। গল টাইটানসের হয়ে এলপিএলে খেলবেন বাংলাদেশের অন্য দুই ক্রিকেটার টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান এবং জাতীয় দলের বাইরে থাকা মোহাম্মদ মিঠুন।

বাংলাদেশের পেসার তাসকিন আহমেদকে দলে নিতে আগ্রহী ছিলো এলপিএলের ফ্র্যাঞ্চাইজি ডাম্বুলা আউরা। কিন্তু এশিয়া কাপ ও বিশ^কাপের মত বড় দু’টি টুর্নামেন্টের আগে কাজের চাপ বিবেচনায় তাসকিনকে ছাড়পত্র দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office