শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

এসব শুনে-দেখে কষ্ট পাচ্ছি আমি : রাজ

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ২০৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এসব শুনে-দেখে কষ্ট পাচ্ছি আমি : রাজ

সংগৃহীত ছবি

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফের একত্রিত হয়েছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমণি।

গত বুধবার (১৬ আগস্ট) রাতে গান বাংলার অফিসে একসঙ্গে ছেলে রাজ্যর প্রথম জন্মবার্ষিকীর কেক কাটেন রাজ-পরী। এরপরই তাদের মিলে যাওয়ার খবর প্রচার হয় বিভিন্ন সংবাদমাধ্যমে।

কিন্তু সেই ঘটনার দুইদিন পরেই ফের আলোচনায় আসেন এই জুটি। দুজনেরই দেখা মেলে হাসপাতালে। এরপর গুঞ্জন ছড়ায়, পরীমণি-রাজের মধ্যে ঝগড়া হয়েছে। সেখান থেকেই হাসপাতালে গিয়েছেন তারা।

বিষয়টি নিয়ে শুরুতে চুপ থাকলেও এখন মুখ খুলেছেন রাজ। তার দাবি, তাদের মধ্যে কোনো ঝগড়া কিংবা মারামারির ঘটনা ঘটেনি। বরং গাড়ি দুর্ঘটনায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

একটি সংবাদমাধ্যমকে আক্ষেপ প্রকাশ করে এই নায়ক বলেন, ‘আমার যা ঘটেনি তাই ছড়িয়ে দেওয়া হয়েছে। এটি খুবই দুঃখজনক। এসব শুনে-দেখে আমি কষ্ট পাাচ্ছি। আমার ও পরীর মধ্যে কিছু ঘটলে যখনই ঠিক করতে যাই তখনই কোনো না কোনো সমস্যা তৈরি করা হয়। আমি এসব নিয়ে খুবই বিরক্ত।’

রাজ বলেন, ‘আমি ও পরী ঠিকঠাক আছি। আমাদের মধ্যে কোনো সমস্যা নেই। ওর জ্বর হয়েছিল। এখন সুস্থ আছে। আমরা বর্তমানে বসুন্ধরার বাসাতেই একসঙ্গে রয়েছি।’

এর আগে রাজের ফেরা প্রসঙ্গে পরীমণি বলেন, ‘ছেলের বাবা ছেলের কাছে ফিরে এসেছে। সবাই আমার রাজ্যর জন্য দোয়া করবেন। ওর মুখের হাসির জন্য আমাদের সব ভুলে যাওয়া।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office