শিরোনাম
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশের মেয়েরা

অনলাইন ডেস্ক:   |   শনিবার, ২৭ নভেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

বাংলাদেশ নারী ক্রিকেট দল।

করোনাভাইরাসের প্রকোপে নারী বিশ্বকাপের বাছাইপর্ব বাতিল হওয়াটাই যেন আশীর্বাদ হয়ে এলো বাংলাদেশ দলের জন্য। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে জায়গা পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল।

শনিবার এক বিবৃতিতে বাছাই পার্বের খেলা বাতিল ঘোষণা করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন একটি ভার্সন ধরা পড়ায় বাছাই পর্বের খেলা বাতিল হয়।

টুর্নামেন্টের নিয়মানুসারে প্রতিযোগিতা বাতিল হওয়ায় র‌্যাংকিংয়ে এগিয়ে থাকায় বিশ্বকাপের মূলপর্বে সুযোগ পেল বাংলাদেশ, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।

আগামী বছরের ৪ মার্চ থেকে ৩ এপ্রিল নিউজিল্যান্ডে বিশ্বকাপের মূলপর্বের খেলাগুলো হবে। বিশ্বকাপের স্বাগতিক হিসেবে সরাসরি মূলপর্বে খেলবে নিউজিল্যান্ড। এছাড়া মূলপর্বে খেলবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ।

বাছাইপর্ব বাতিল হয়ে যাওয়ায় র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় বাংলাদেশ, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। এতে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপেখেলার সুযোগ পেল বাংলাদেশ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office