শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

কঠিন হামলা চালিয়ে সাতটি গ্রাম পুনরুদ্ধারের দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক   |   মঙ্গলবার, ১৩ জুন ২০২৩   |   প্রিন্ট   |   ৯৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কঠিন হামলা চালিয়ে সাতটি গ্রাম পুনরুদ্ধারের দাবি ইউক্রেনের

সংগৃহীত ছবি

রুশ বাহিনীর বিরুদ্ধে কঠিন পাল্টা হামলা চালিয়ে সাতটি গ্রাম পুনরুদ্ধার এবং সামান্য অগ্রগতির দাবি করেছে ইউক্রেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি সোমবার তার সান্ধ্য ভাষণে বলেছেন, ‘এ লড়াই খুব কঠিন, কিন্তু আমরা অগ্রসর হচ্ছি এটিই গুরুত্বপূর্ণ।’

তিনি আরো বলেন, ইউক্রেনের প্রতিটি পতাকার জন্যে আমি আমাদের বাহিনীকে ধন্যবাদ জানাই যা নতুন দখলকৃত অঞ্চলের গ্রামসমূহের সঠিক জায়গায় ফিরে এসেছে।

এদিকে ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো বলেছেন, দীর্ঘ প্রতীক্ষিত এই পাল্টা অভিযান কয়েকমাস নয়, কয়েক সপ্তাহ চলবে।

তিনি আরো বলেছেন, আমরা একে যতোটা সম্ভব সফল করে তুলতে চাই যেন একটা সুন্দর পরিস্থিতিতে আলোচনা শুরু করা যায়।

এদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেন আশা প্রকাশ করে বলেছেন, এই অভিযান যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে বাধ্য করবে।

কিয়েভ বাহিনীর সাফল্য অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

রাশিয়া সোমবার বলেছে, তাদের বাহিনী ভেলিকা নভোসিল্কার কাছে দোনেৎস্ক অঞ্চলে কিয়েভ বাহিনীর হামলা প্রতিহত করেছে।
তবে মস্কো ও কিয়েভের পরস্পরের দাবি নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office