শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

করোনাভাইরাসে দেশে আট সপ্তাহের মধ্যে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত

অনলাইন ডেস্ক:   |   বুধবার, ২৩ জুন ২০২১   |   প্রিন্ট   |   ২২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: সংগৃহীত

বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৮৫ জন মারা গেছেন, যা গত প্রায় দুই মাসের মধ্যে প্রাণহানির হিসেবে সর্বোচ্চ। বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৮৫ জন মারা গেছেন, যা গত প্রায় দুই মাসের মধ্যে প্রাণহানির হিসেবে সর্বোচ্চ।

এই ২৪ ঘণ্টার মধ্যে নতুন করে শনাক্ত হয়েছে ৫ হাজার ৭২৭ জন। আক্রান্ত শনাক্তের সংখ্যার দিক দিয়েও গত ৭০ দিনের মধ্যে এটি সবচেয়ে বেশি। একদিন আগেও শনাক্তের সংখ্যা ছিল ৪৮৪৬ জন। সবশেষ ১৩ই এপ্রিল ৬ হাজার ২৮ জন শনাক্ত হওয়ার পর এটিই শনাক্তের হিসেবে সর্বোচ্চ।

এ নিয়ে বাংলাদেশে করোনাভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৩ হাজার ৭৮৭ জনে। আর মোট সংক্রমণের সংখ্যা ৮ লাখ ৬৬ হাজার ৮৭৭ জন।

গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ২৫৬টি নমুনা পরীক্ষা করে এই তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পরীক্ষা করা নমুনার ২০.২৭ শতাংশের মধ্যে করোনাভাইরাস উপস্থিতি পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ১৬৮ জন। মোট সুস্থ হওয়া মানুষের সংখ্যা ৭ লাখ ৯১ হাজার ৫৫৩ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮৫ জনের মধ্যে পুরুষ ৫৫ জন আর নারী ৩০ জন। সবচেয়ে বেশি ৩১ জনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে।

এছাড়া ঢাকায় ১৯জন, রাজশাহীতে ১৮ জন, চট্টগ্রামে ৭জন, ময়মনসিংহে ৩ জন এবং বরিশাল ও সিলেটে ১ জন করে মারা গেছেন।

এই মুহূর্তে সরকারি-বেসরকারি মিলে মোট ৫২৮টি পরীক্ষাগারে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হচ্ছে।

এর মধ্যে মোট ১২৬টি পরীক্ষাগারে আরটিপিসিআর পদ্ধতিতে নমুনা পরীক্ষা করা হচ্ছে।

এছাড়া ৩৫৬টি সরকারি ল্যাবে র‍্যাপিড অ্যান্টিজেন এবং ৪৩টি পরীক্ষাগারে জিন এক্সপার্ট পদ্ধতিতে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা চলছে।

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর বুধবার নাগরিকদের সতর্ক করেছে যে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে নাগরিকরা সরকারের নেয়া কার্যক্রমের সহযোগিতা না করলে এবং স্বাস্থ্যবিধি মেনে না চললে বাংলাদেশের করোনাভাইরাস পরিস্থিতি ‘শোচনীয়’ অবস্থায় চলে যেতে পারে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office