শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

করোনা টিকার আরও ১২ লাখ ডোজ নিয়ে আসছেন মোদি

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ১৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার বাংলাদেশ সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসময় ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার আরও ১২ লাখ ডোজ তিনি বাংলাদেশের জন্য উপহার হিসেবে আনবেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশিদ আলম তথ্য জানান।

বৃহস্পতিবার তিনি বলেন, সরকারিভাবে করোনার টিকার এই ১২ লাখ ডোজ সম্পর্কে আমাদের জানানো হয়েছে।

ভারত সরকার এর আগেও ২০ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা উপহার হিসেবে বাংলাদেশকে দেয়। ওইসবও সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা, যা তারা বাজারজাত করছে কোভিশিল্ড নামে।

ভারতে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় শিগগির তাদের অভ্যন্তরীণ চাহিদা বাড়ার সম্ভাবনা থাকায় টিকা রপ্তানি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

এ বিষয়ে অধ্যাপক ডা. এ বি এম খুরশিদ আলম বলেন, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা রপ্তানি সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা আমাদের দেশেও প্রভাব ফেলবে। আমরা এখন প্রথম ডোজ দেওয়া বন্ধ রেখে ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করতে পারি।

সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে তিন কোটি ডোজ করোনার টিকা কিনতে গত বছর নভেম্বরে যে চুক্তি হয়েছিল, তার মধ্যে দুই চালানে ৭০ লাখ ডোজ ইতোমধ্যে বাংলাদেশ হাতে পেয়েছে।

টিকার প্রথম চালান হাতে পাওয়ার পর গত ৭ ফেব্রুয়ারি সারাদেশে গণটিকাদান শুরু হয়। এ পর্যন্ত প্রায় দেড় মাসে ৫০ লাখের বেশি মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office