শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

কলকাতায় আগুনে পুড়ে বাবা-ছেলের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ১০৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কলকাতায় আগুনে পুড়ে বাবা-ছেলের মৃত্যু

সংগৃহীত ছবি

দক্ষিণ কলকাতার একটি জুতার রঙ তৈরির কারখানায় লাগা ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে মোহাম্মদ জসিম (৪৪) ও মোহাম্মদ আমির (২২) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। সম্পর্কে তারা বাবা-ছেলে।

স্থানীয় ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে ৮০/৬ তপসিয়া রোড তিলজলা এলাকার ওই কারখানায় আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও জানা যায়, দুর্ঘটনার সময় ওই কারখানার ভেতরেই ঘুমিয়ে ছিলেন জসিম ও তার দুই ছেলে। বুধবার (১২ এপ্রিল) গভীর রাত পর্যন্ত কাজ করে ঘুমাতে যান তারা। একপর্যায়ে আগুন ধরে গেলে কারখানায় আটকা পড়েন জসিম ও তার এক ছেলে আমির। আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এ ঘটনায় গুরুতর আহত হন মোহাম্মদ জসিমের আরেক ছেলে। তাকে উদ্ধার করে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

এদিকে, এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কী থেকে এ দুর্ঘটনার সূত্রপাত তা খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে তারা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office