শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

কাতারি তরুণ গনিমের বিজয়গাঁথা

খেলা ডেস্ক   |   সোমবার, ২১ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৪০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

এবারের বিশ্বকাপটা নানাদিক থেকেই ভিন্ন। কাতারের আল-বাইত স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের দর্শকেরা পবিত্র কোরআন থেকে তিলাওয়াতও শুনতে পেলেন। মঞ্চে দেখা গেল হলিউড অভিনেতা মর্গান ফ্রিম্যানকে। তাঁর সঙ্গে আলাপচারিতায় গনিম আল মুফতাহ। বিরল ‘কাডল রিগ্রেশন সিনড্রোম’ রোগে আক্রান্ত গনিম আল মুফতাহ। ৬০ হাজার শিশুর মধ্যে প্রতি একজন এ রোগ নিয়ে জন্ম নেয়। এই রোগে আক্রান্তদের মেরুদণ্ডের নিচের অংশ বৃদ্ধি থেমে যায় একটা পর্যায়ে।

গনিম বর্তমানে উপসাগরীয় অঞ্চলের বহু মানুষের অনুপ্রেরণা, কাতারের তরুণ প্রজন্মের আইকন! এছাড়াও তিনি কাতারের কনিষ্ঠতম উদ্যোক্তা, মানবহিতৈষী, ইউটিউবার, টিক-টকার, রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী, মোটিভেশনাল স্পিকার। গনিম এ বছর ফিফার শুভেচ্ছা দূত নির্বাচিত হয়েছেন। এ ছাড়া দেশ-বিদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার গল্প শুনে নিজেদের লড়াই লড়ার প্রেরণা পান।

শরীরের নিচের অংশ ছাড়াই পৃথিবীর আলো দেখা গনিম আল মুফতাহ এবার বিশ্বকাপের মাধ্যমে গড়লেন ইতিহাস। বিশ্বকাপের মঞ্চে মর্গান ফ্রিম্যানের সঙ্গে গনিমের কথোপকথন শুনল বিশ্ববাসী। অথচ এই গনিম জন্ম নেওয়ার সময় চিকিৎসক বলেছিলেন, সে সর্বোচ্চ ১৫ বছর বাঁচতে পারে। কিন্তু চিকিৎসকের বেঁধে দেওয়া সময়সীমার পর কেটে গেছে আরও পাঁচ পাঁচটি বছর।

কোনো স্কুলই গনিমকে ভর্তি নিতে চায়নি। গনিমের মাকে এজন্য অনেক কষ্ট করতে হয়। স্কুলের বন্ধুদের সঙ্গে এই শরীর নিয়ে ফুটবল খেলতেন তিনি। পার্থক্য শুধু অন্যরা পায়ে বুট পরে, গনিম তা হাতে পরত। গনিম আল মুফতাহ হাতের সাহায্যে চলাফেরা করেন। হাতের মাধ্যমে তিনি অনেক ধরনের কাজই করতে পারেন, এমনকি গাড়িও চালাতে পারেন! এছাড়াও সমগ্র উপসাগরীয় অঞ্চলের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জাবালে শামসেও উঠেছেন গনিম।

ইনস্টাগ্রামে তার ৩০ লাখ অনুসারী। এছাড়াও টিকটকেও তিনি বেশ জনপ্রিয়। বিশ্বকাপের মঞ্চে হাজির হওয়ার পর গনিমের খ্যাতি এখন আরও বেড়ে গেছে, এরই মধ্যে বিপুল শুভাকাঙ্ক্ষীর মন জয় করেছেন গনিম। আরবি ভাষায় গনিম শব্দের অর্থও বিজয়ী বা সফল। বিশ্বকাপে মাঠের লড়াইয়ে বিজয়ী দেখা যাবে ১৮ ডিসেম্বরের ফাইনালে। আর মাঠের বাইরে জীবনের লড়াইয়ে বিশ্বকাপ উদ্বোধনের দিনই পৃথিবীকে গনিমের মতো বিজয়ী উপহার দিল কাতার।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office